চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে মিষ্টি মুখ

চাঁপাইনবাবগঞ্জে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপনে কেক কাটা হয়। ছবি : কালবেলা
চাঁপাইনবাবগঞ্জে কালবেলার ৩য় বর্ষপূর্তি উদযাপনে কেক কাটা হয়। ছবি : কালবেলা

আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাঁকজমকভাবে পালিত হয়েছে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী।

রোববার (১৯ অক্টোবর) বিকেলে নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন করা হয়।

দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আবুল হায়াত শাহীনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইসরাইল সেন্টু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবলু হক, বিশিষ্ট সমাজসেবক, জাহিরুল ইসলাম মাখন, লেখক ডা. আব্দুস সামাদ, ম্যাংগো প্রসেসিং উদ্যোক্তা মুঞ্জের আলম মানিক, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. আবুল হাসনাত ও নাচোল উপজেলা প্রতিনিধি গর্বিতা রানী প্রমুখ।

বক্তারা বলেন, কালবেলা নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতীক হয়ে উঠেছে। দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরে কালবেলা দ্রুত সময়ে গণমানুষের আস্থা অর্জন করছে। কালবেলা আগামী দিনেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।

পরে অতিথিদের উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কালবেলার নাচোল উপজেলা প্রতিনিধি গর্বিতা রানীর তনয়া শুভ্রতা। এ সময় অতিথিদের মিষ্টি মুখ করানো হয়।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X