নাটোর প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১১:২৪ এএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

পার্সেলে লেখা আম, পাওয়া গেল বোমা

বোমা নিষ্ক্রিয় করছে ঢাকার কাউন্টার টেররিজম ও বম্ব ডিসপোজাল ইউনিট। ছবি : কালবেলা
বোমা নিষ্ক্রিয় করছে ঢাকার কাউন্টার টেররিজম ও বম্ব ডিসপোজাল ইউনিট। ছবি : কালবেলা

নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনে রাখা আম লেখা পার্সেলে বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকার কাউন্টার টেররিজম ও বম্ব ডিসপোজাল ইউনিট।

প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় শনিবার (১৭ জুন) রাত ১টার দিকে এই বোমা নিষ্ক্রিয় করা হয়। কাউন্টার টেররিজম ও বম্ব ডিসপোজাল ইউনিটের ইন্সপেক্টর শফিউদ্দিন শেখ বিষয়টি জানান।

তিনি বলেন, কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনে রাখা বোমাসদৃশ বস্তু পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বড় ধরনের বোমা শনাক্ত করতে সক্ষম হই। পরে এটা নিষ্ক্রিয় করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, বোমাসদৃশ বস্তু ধ্বংস করা হয়েছে। ধ্বংসের আলামত সংগ্রহের পর সেটা কেমিক্যাল ল্যাব টেস্টের পর জানা হবে, এখানে কী জাতীয় বিস্ফোরক ছিল।

গুরুদাসপুর-সিংড়ার সার্কেল এএসপি আক্তারুজ্জামান জানান, এখানে রাখা বস্তুটি বোমাসদৃশ ছিল। বস্তুটি ধ্বংসের আলামত সংগ্রহ করে ঢাকা ল্যাব টেস্টে পাঠানো হবে। পরে এটা বোমাসদৃশ বস্তু ছিল কিনা, সেটা নিশ্চিত করতে পারব বলে তিনি জানান।

উল্লেখ্য, অধ্যক্ষের অফিস কক্ষের সামনে কে বা কারা আমের বস্তাবন্দি একটি স্যুটকেস রেখে যায়। গত শনিবার সকালে কলেজ অধ্যক্ষ সাইদের নজরে এলে সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশ ও র‌্যাবকে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মোজাফফরকে

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

১০

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

১১

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

১২

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

১৩

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১৪

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১৫

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১৬

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৭

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৮

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৯

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

২০
X