নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:২৭ পিএম
অনলাইন সংস্করণ

৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর ফ্যাসিস্টের জন্ম হবে না : ড্যানী

মতবিনিময় সভায় এ টি এম আব্দুল বারী ড্যানীসহ অতিথিরা। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় এ টি এম আব্দুল বারী ড্যানীসহ অতিথিরা। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এটি এম আব্দুল বারী ড্যানী বলেছেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার হারুলিয়া গ্রামে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচন নিয়ে এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ টি এম আব্দুল বারী ড্যানী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা হলো আগামীর সমৃদ্ধ বাংলাদেশের রূপরেখা। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ সমৃদ্ধ হবে। নারীরা শিক্ষা-দীক্ষায় এগিয়ে যাবে, নিরাপদ জীবন যাপন করবে। আর কোনো ফ্যাসিস্ট দেশে আর জন্ম হবে না।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টের দোসররা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। জনগণকে সঙ্গে সেই ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে।

নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী এ বিএনপি নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদলের রাজনীতি শুরু করি। সেই থেকে আজ অবধি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে এলাকার উন্নয়নে মনোনিবেশ করব। সব রাস্তাঘাট পাকা করা হবে।

সাবেক এ ছাত্রনেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমার সহপাঠীদের অনেকে সচিব হয়েছে। অনেকে পুলিশ-প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় কর্মকর্তা হয়েছে। চাইলে আমিও তাদের মতো হতে পারতাম; কিন্তু জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতিতে যোগ দিয়েছি। সাধারণ মানুষের জন্য কাজ করতে পারলেই জীবনকে সার্থক মনে করব।

মতবিনিময় সভায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকার কয়েক হাজার মানুষ অংশ নেয়।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

১০

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১১

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১২

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১৩

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৪

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৫

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৬

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৭

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৮

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৯

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

২০
X