কিশোরগঞ্জ (ইটনা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১০:২৫ এএম
অনলাইন সংস্করণ

আ.লীগ নেতা গ্রেপ্তার, এলাকায় মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের পর মিষ্টি বিতরণ। ইনসেটে শৈলেন চন্দ্র দাস। ছবি : কালবেলা
আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের পর মিষ্টি বিতরণ। ইনসেটে শৈলেন চন্দ্র দাস। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ইটনায় শৈলেন চন্দ্র দাস নামে এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের পর মিষ্টি বিতরণ করেছেন স্থানীয়রা।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে ধনপুর বাজারে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী মিষ্টি বিলিয়ে আনন্দ মিছিল করেন।

এর আগে, শনিবার (২৫ অক্টোবর) রাতে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের নেতৃত্বে পুলিশ ধনপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার শৈলেন চন্দ্র দাস উপজেলার ধনপুর ইউনিয়নের কাঠইর গ্ৰামের গৌর মোহন দাসের ছেলে ও ধনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

ধনপুর ইউনিয়নের বাসিন্দা আসাদুজ্জামান খোকন মিয়া জানান, আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ নেতা শৈলনের অত্যাচার নির্যাতনে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে। পুলিশ গ্রেপ্তার হয়েছে এটা অনেক বড় খুশির খবর। এইজন্য সবাই মিষ্টি মুখ করলাম।

আরেকজন বাসিন্দা মো. নান্নু বলেন, ওসি সাহেবকে ধন্যবাদ আওয়ামী লীগের দোসর শৈলনকে গ্রেপ্তার করার জন্য। শৈলন আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে জলমহল থেকে শুরু করে জমিজমা দখলসহ বিভিন্ন অপকর্ম করেছে। মানুষকে নির্যাতন করেছে।

এ বিষয়ে ইটনা থানার ওসি মো. জাফর ইকবাল জানান, শৈলেন চন্দ্র দাসের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১০

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১২

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৩

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৪

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৫

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৬

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৭

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৮

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

১৯

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

২০
X