নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ

গুলশানে ডাক পেলেন পিরোজপুর বিএনপির ৫ নেতা

বিএনপির গুলশান অফিসে পিরোজপুর-২ আসনের পাঁচজন মনোনয়নপ্রত্যাশী। ছবি : কালবেলা
বিএনপির গুলশান অফিসে পিরোজপুর-২ আসনের পাঁচজন মনোনয়নপ্রত্যাশী। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির গুলশান অফিসে পিরোজপুর-২ আসনের পাঁচজন মনোনয়নপ্রত্যাশীকে ডাকা হয়েছে। এখন সবার মুখে একটাই প্রশ্ন—কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?

রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ খবরটি বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আসনজুড়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নির্বাচনী উত্তাপ।

বিএনপির গুলশান অফিসে ডাকা সম্ভাব্য পাঁচ প্রার্থী হলেন—ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, এবং কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান কবির।

নেছারাবাদ উপজেলা বিএনপির একাধিক সূত্র জানায়, সোমবার (২৭ অক্টোবর) দলের গুলশান অফিসে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করবেন। সেখানে কাউকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে না। সভায় মূলত দলের শৃঙ্খলা বজায় রাখা ও ঐক্য রক্ষার বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, দল থেকে বিভাগওয়ারি মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলছেন। তারই ধারাবাহিকতায় সোমবার পিরোজপুর-২ আসনের পাঁচজন নেতাকে ডাকা হয়েছে। এখানে এখনই কাউকে মনোনয়ন দেওয়া হবে না। দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে—এমনই নির্দেশনা আসবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে গুলশান অফিসে ডাকা প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছেন—দল যাকে মনোনয়ন দেবে, তার সঙ্গেই কাজ করতে হবে দলের স্বার্থে। এখন পর্যন্ত কাউকেই মনোনয়ন নিশ্চিত করা হয়নি। সবাইকে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হয়েছে।

তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, গুলশান অফিসে ডাকা এ পাঁচজনের মধ্য থেকেই একজনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হতে পারে। তবে বর্তমানে দল মনোনয়ন না দিয়ে সংগঠনের শৃঙ্খলা ও একতা রক্ষার দিকেই বেশি গুরুত্ব দিচ্ছে।

এদিকে পিরোজপুর-২ আসনের তিন উপজেলা—নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালীতে সামাজিক যোগাযোগমাধ্যমে মনোনয়নপ্রত্যাশীদের ছবি ও শুভেচ্ছা বার্তায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক পরিমণ্ডল। কেউ লিখছেন ‘আল্লাহ ভরসা’ কেউবা আবার অপেক্ষায় ‘খুশির সংবাদ’। এখন সমর্থকের মনে একই প্রশ্ন! কে পাচ্ছেন দলীয় মনোনয়ন?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১০

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১১

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১২

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৩

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৪

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৫

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৬

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১৭

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১৮

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৯

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

২০
X