সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

চার মাসের মধ্যে ধসে পড়ল কোটি টাকার রাস্তা

ধসে গেছে কোটি টাকার রাস্তা। ছবি : কালবেলা
ধসে গেছে কোটি টাকার রাস্তা। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৪ মাস আগে নির্মিত প্রায় সোয়া কোটি টাকার পাকা রাস্তা ধসে পড়েছে। কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত, আবার কোথাও ধসে পড়েছে রাস্তার পাশের অংশ। এতে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও যানবাহন চালকরা।

জানা যায়, পাটবন্দর-সাতবাড়িয়া সড়কটিতে হাজার হাজার মানুষ ও শত শত যানবাহন চলাচল করে। রাস্তাটি পাকা না হওয়া এলাকাবাসীর দুর্ভোগ ছিল দীর্ঘদিনের।

সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে অর্থায়নে প্রায় ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে ৯শ মিটার দৈর্ঘ্যের এ সড়কটি নির্মাণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করে এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটি নির্মাণে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশা করছিলেন এলাকাবাসী। কিন্তু রাস্তা নির্মাণের চার মাস যেতেই ধসে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।

তাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের ফলে সড়কের কোথাও কোথাও ধসে গেছে আবার কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গর্তে পড়ে প্রায়ই রিকশা, ভ্যান ও মোটরসাইকেলের চাকা এবং সাসপেনশন ভেঙে যাচ্ছে।

বেতবাড়ি গ্রামের সানফ্লাওয়ার স্কুলে অফিস সহকারী আব্দুল আলিম বলেন, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও তদারকির অভাবেই সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে। রাস্তা নতুন হয়েছিল দেখে আমরা খুশি হয়েছিলাম।

সাতবাড়িয়া গ্রামের আব্দুল্লাহ আর মামুন বলেন, রাস্তা নির্মাণের সময় পাশে থেকেই মাটি কেটে ফেলা হয়েছিল, তখন থেকেই গর্ত শুরু হয়। বৃষ্টির মধ্যেই তড়িঘড়ি করে পিচ ঢালাই করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান এশা অ্যান্ড মারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশ্বজিৎ বলেন, নিয়ম মেনেই রাস্তা নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ভারী বৃষ্টির কারণে কিছু জায়গায় ক্ষতি হয়েছে।

এলজিইডির উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, এ বছর প্রবল বৃষ্টির কারণে অনেক স্থানে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১০

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১১

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১২

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৩

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৪

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৫

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৬

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৭

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৮

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৯

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

২০
X