আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ১২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

লাল চাদরে ঢাকা যেন গোমতী নদীর চর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোমতী নদীর চরে শীতকালীন সবজি হিসেবে এই লালশাক চাষ করেছেন চরাঞ্চলের কৃষকরা। ছবি : কালবেলা
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোমতী নদীর চরে শীতকালীন সবজি হিসেবে এই লালশাক চাষ করেছেন চরাঞ্চলের কৃষকরা। ছবি : কালবেলা

দূর থেকে দেখলে মনে হবে, যেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার গোমতী নদীর চর লাল চাদরে ঢাকা রয়েছে। এই লাল চাদর আসলে চরের জমিতে চাষ করা লালশাক। শীতকালীন শাকসবজি হিসেবে এই লালশাক চাষ করেছেন চরাঞ্চলের কৃষকরা। আগাম লালশাকে তারা লাভবান হওয়ার স্বপ্ন দেখছেন।

সরেজমিন গোমতীর চরাঞ্চলে দেখা গেছে, কৃষকরা ফসলের পরিচর্যা করছেন। কেউ জমি থেকে আগাছা পরিষ্কার করছেন। কেউ কেউ জমিতে সেচ দিচ্ছেন। কেউ জমিতে ছিটাচ্ছেন বালাইনাশক। বৃষ্টিপাত না থাকার কারণে জমিতে কেউ কেউ সেচ দিচ্ছেন। এ ছাড়াও গোমতী চরে আবাদ করা হয়েছে ধনেপাতা, পুঁইশাক, লাউ, মুলা, খিরা, ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, পালংশাক, ডাটাসহ নানা জাতের আগাম শীতকালীন সবজি। কৃষকদের পদচারণায় মুখর গোমতী চর।

চরাঞ্চলের কৃষকরা জানান, প্রতিবছর গোমতী নদীর চরে আগাম শাকসবজির আবাদ করা হয়। মৌসুম শুরুর আগেই এসব শাকসবজি বিক্রি করে লাভবান হওয়ার জন্যই চরে আগাম শাকসবজির আবাদ করা হয়। প্রতিবারের মতো এবারও গোমতী চরে নানা জাতের শাকসবজি আবাদ করা হয়েছে।

গোমতী চরের কৃষক সফিকুল ইসলাম বলেন, চরে আমার ২৬ শতক জমি রয়েছে। এই জমিতে লালশাক, মুলা, ধনেপাতা, টমেটো ও ফুলকপি চাষ করেছি। মুলা ও ফুলকপি সংগ্রহ করে বিক্রি করছি। লালশাক জমিতে বড় হয়ে উঠছে আশা করছি সপ্তাহখানেকের মধ্যে লালশাক বিক্রি উপযোগী হবে। আশা করছি মুলা ও ফুলকপির মতো লালশাকেও এবার লাভবান হবো।

মনু মিয়া নামে এক কৃষক বলেন, এবার লালশাক চাষ করেছি ১২ শতক জমিতে। লালশাক বড় হয়ে উঠছে। কিছুদিন গেলেই বিক্রয় উপযোগী হবে। লালশাক ছাড়াও চরে অন্যান্য সবজি আবাদ করা হয়েছে। কিছু কিছু সবজি বাজারজাত করা হচ্ছে। আশা করছি প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার আগাম সবজিতে লাভবান হবো।

ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, গোমতীর চরে প্রতিবছরই কৃষকরা আগাম শাক সবজির আবাদ করে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। কৃষকরা ইতোমধ্যে কিছু কিছু শাক সবজি বাজারজাত করছেন। লাল শাক এখনো বিক্রম উপযোগী না হলেও আশা করছি ফলন ভালো হবে।

তিনি আরও বলেন, কৃষকদের কৃষি কাজে আগ্রহী করতে ও কৃষি পণ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

১১

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

১২

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

১৩

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

১৪

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১৫

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১৬

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১৭

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৯

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

২০
X