মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

১২ বছর ধরে শিকলবন্দি প্রেমে ব্যর্থ মামুন

মামুনের পাশে ইউএনও। ছবি : কালবেলা
মামুনের পাশে ইউএনও। ছবি : কালবেলা

বরিশালের বাবুগঞ্জের প্রেমে ব্যর্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মামুন। পরে পরিবার তাকে ১২ বছর ধরে শিকলবন্দি করে রাখে। অবশেষে তার পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আহমেদ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আইচার হাওলা গ্রামে মামুনের নিজ বাড়িতে খাদ্যসামগ্রী নিয়ে খোঁজখবর নিতে যান তিনি। এ ছাড়া সোমবার নিজ কার্যালয়ে বসে চিকিৎসার জন্য অর্থ সহায়তার চেক মামুনের মা সোনাবান বেগমের হাতে তুলে দেন ইউএনও।

ইউএনও ফারুক আহমেদ বলেন, গণমাধ্যমে সংবাদ প্রচারের পর সাইদুল ইসলাম মামুনের বিষয়টি জানতে পারি। পরে মানবিক সহায়তার জন্য মামুনের পরিবারের সঙ্গে কথা বলেছি ও তার বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়েছি। আপাতত চিকিৎসার জন্য নগদ অর্থ ও খাদ্য সহায়তার জন্য ৫০ কেজি চাল দিয়েছি। উপজেলা প্রশাসন তার সুস্থতার জন্য পর্যায়ক্রমে সব ধরনের সহায়তা করবে।

উল্লেখ্য, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আইচার হাওলা গ্রামের মোসলেম বেপারীর একমাত্র ছেলে সাইদুল ইসলাম মামুন প্রেমে ব্যর্থ হয়ে ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবন যাপন করছে। এর মধ্যে দীর্ঘ ১২ বছর ধরে শিকলবন্দি তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X