কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ
ঢাবি

পে-স্কেলের মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ সরকারের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

নবম পে-স্কেলে মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করার দাবি তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক-কর্মকর্তারা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতাসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনা জাতীয় বেতন কমিশনের সভাপতির কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পে-প্রপোজাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বাংলাদেশে ৭ম জাতীয় পে-স্কেল ১ জুলাই ২০০৯ সাল থেকে কার্যকর হয়েছিল। পরবর্তী সময় ২০১৫ সালে মূল বেতনে প্রায় ২০০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে অষ্টম পে-স্কেল ১ জুলাই ২০১৫ সাল থেকে কার্যকর হয়। অতীতের ধারাবাহিকতায় প্রায় প্রতি ৫ বছর পর পর নতুন পে স্কেল ঘোষণা করা হলেও ২০১৫ সালের পর থেকে এখন পর্যন্ত ১০ বছর অতিক্রান্ত হলেও নতুন কোনো পে-স্কেল প্রদান করা হয়নি।

গত ১০ বছরে মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এবং সার্বিক জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালের পর যদি ২০২০-২৫ সালে দুটি নতুন পে-স্কেল দেওয়া হতো, তাহলে বেতন প্রায় ৪০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেত। সে হিসেবে ২০২০ সালে ১ম গ্রেডের বেতন হতো ১ লাখ ৫৬ হাজার টাকা এবং ২০তম গ্রেডের বেতন হতো ১৬ হাজার ৫০০ টাকা। আবার ২০২৫ সালে তা বৃদ্ধি পেয়ে ১ম গ্রেডে ৩ লাখ ১২ হাজার টাকা এবং ২০তম গ্রেডে ৩৩ হাজার টাকায় পৌঁছাত।

বর্তমান সার্বিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ৯ম জাতীয় পে-স্কেলে মূল বেতন ৩০০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাবির পে-প্রপোজাল কমিটির আহ্বায়ক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X