ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৪:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যানের সঙ্গে ঝুলছিলেন মা, খাটে শিশুর নিথর দেহ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের ফটিকছড়িতে ঘরের দরজা ভেঙে আড়াই বছর বয়সী শিশুসহ মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা সদর বিবিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পেছনে কামাল ভবনের নিচতলা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর আফরোজা আফরিন (২৫) ফটিকছড়ি পৌরসভা ৮নং ওয়ার্ডের মোহাম্মদ আনোয়ারুল ইসলামের স্ত্রী ও শিশু আতকিয়া তাদের একমাত্র কন্যাসন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ওই গৃহবধূ তার কন্যা সন্তানকে নিয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে শ্বশুর এবং ননদ অনেক ডাকাডাকির পর দরজা না খুললে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে গৃহবধূর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এবং তার শিশু সন্তানের মরদেহ খাটের উপর দেখতে পায়।

নিহতের শ্বশুর মো. কামাল কালবেলাকে বলেন, আড়াই বছর আগে আমার ছেলের সঙ্গে আফরোজার বিয়ে হয়। পরে তাদের এক কন্যা সন্তান হয়। কিছুদিন ধরে আফরোজার মানসিক সমস্যা দেখা দিলে চিকিৎসা নিয়েছে।

এ বিষয়ে ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে আমরা লাশ উদ্ধার করেছি। ঘরের ভেতর গৃহবধূর লাশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এবং তার শিশু সন্তানের লাশ খাটের উপর পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে ঘটনার আসল কারণ বের করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১০

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১১

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১২

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৩

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৪

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৫

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৬

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৭

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৮

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৯

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

২০
X