ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

১০ বছর পর অব্যাহতি পেলেন বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী

ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতে  বিএনপি-জামায়াতের নেতাকর্মী। ছবি : কালবেলা
ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতে বিএনপি-জামায়াতের নেতাকর্মী। ছবি : কালবেলা

ঝালকাঠিতে দীর্ঘ ১০ বছর পরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরসহ ৪৭ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম সকল আসামির অব্যাহতির আদেশ প্রদান করেন।

ঝালকাঠির আদালতের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুর উপজেলা একটি বাস গাড়ি পোড়ানোর অভিযোগে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি এসআই মিজানুর রহমান বাদি হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, রাজাপুর উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জনকে আসামি করা হয়।

জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মিথ্যা মামলা হয়েছে। রাজ পথে থেকে আন্দোলন-সংগ্রামের কারণে প্রায় সকল মামলায় আমাকে আসামি করা হতো। এটিও একটি মিথ্যা মামলা।

তিনি আরও বলেন, এই মামলার আসামিদের মধ্যে অনেকে দীর্ঘদিন জেল খেটেছেন। দীর্ঘ ১০ বছর পরে হলেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় ভালো লাগছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X