স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পিএম
আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বাতিল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়েছে। ‎বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের প্রস্তুতির অংশ হিসেবে ১৩ নভেম্বর ঢাকায় আফগানদের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানও তাতে সাড়া দিয়ে সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল। তবে হুট করেই নিজেদের সিদ্ধান্ত বদল করে তারা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ-ভারত ম্যাচের দিন ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি নয়। সে জন্য আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বাতিল করেছে।

বাফুফে অবশ্য ১৩ নভেম্বর ম্যাচ খেলার চেষ্টা করছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। এরই মধ্যে দু-একটি দেশকে প্রস্তাবও দিয়েছে বাফুফে। এর মধ্যে নেপাল সবুজ সঙ্কেত নাকি দিয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ নেপাল সফর করেছিল দুটি প্রীতি ম্যাচ খেলার জন্য। ৬ সেপ্টেম্বরের ম্যাচটি হলেও বাতিল করতে হয়েছিল ৯ সেপ্টেম্বরের ম্যাচ। নেপালের অস্থির পরিস্থিতির কারণে দ্বিতীয় ম্যাচটি হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

১০

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

১১

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১২

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

১৩

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১৪

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১৫

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১৬

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৭

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৮

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৯

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

২০
X