চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৬:১৪ এএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বর্জ্য থেকেই তৈরি হবে গ্রিন ডিজেল ও অ্যাভিয়েশন ফুয়েল

চসিকের চুক্তি স্বাক্ষর। ছবি : কালবেলা
চসিকের চুক্তি স্বাক্ষর। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দৈনিক উৎপন্ন বর্জ্যই এবার জ্বালানির নতুন উৎসে রূপ নিতে যাচ্ছে। নগরীর ৩ হাজার টন বর্জ্য থেকে বছরে প্রায় ৪৫ মিলিয়ন গ্যালন গ্রিন ডিজেল ও গ্রিন অ্যাভিয়েশন ফুয়েল উৎপাদনের উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বুধবার (২৯ অক্টোবর) নগরভবনে চট্টগ্রাম সিটি করপোরেশন এবং দুটি বিদেশি প্রতিষ্ঠান—ব্রিনগিয়া এনার্জি গ্লোবাল এলএলসি (বিইজি) ও ডিরাপটেড হাইড্রোজেন টেকনোলজির (ডিএইচটি) মধ্যে সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়।

চসিকের পক্ষে স্বাক্ষর করেন মেয়র ডা. শাহাদাত হোসেন, আর বিইজি ও ডিএইচটির পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠান দুটির প্রেসিডেন্ট জিয়াউর আর চৌধুরী।

চসিক কর্মকর্তাদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনা সহজ হবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে এটি হবে দেশের জন্য এক বড় অগ্রগতি।

সমঝোতা অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনাকে টেকসই ও লাভজনক করতে এই উদ্যোগ এক যুগান্তকারী পদক্ষেপ। এই প্রকল্প বাস্তবায়িত হলে বর্জ্য আর বোঝা নয়—বরং সম্পদে রূপ নেবে। দেশের জ্বালানি খাতে এটি খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার।

বিইজি ও ডিএইচটির প্রেসিডেন্ট জিয়াউর আর চৌধুরী বলেন, এ প্রকল্প এশিয়ায় প্রথম ধরনের উদ্যোগ। আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে দ্রুত এর কাজ শুরু করব। চট্টগ্রাম দক্ষিণ এশিয়ায় গ্রীন এনার্জির মডেল শহর হিসেবে পরিচিতি পেতে পারে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চসিক সচিব আশরাফুল আমিন, বিইজি ও ডিএইচটির কান্ট্রি কোঅর্ডিনেটর এডভোকেট আরিফ মঈন উদ্দীন রেজা, চসিকের নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X