মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ আ.লীগের মুখ দেখতে চায় না : আমান উল্লাহ আমান

কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা
কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, শেখ হাসিনার বিচার শুরু হয়েছে এবং এটি একদিন জনগণের আদালতে শেষ হবে। শেখ হাসিনার ফাঁসি হবেই ইনশাআল্লাহ। দেশে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো সুযোগ নেই। মানুষ তাদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এখন তাদের নির্বাচনী প্রতীকও ব্যালট পেপারে নেই। এটাই প্রমাণ করে যে, জনগণ আওয়ামী লীগের মুখ দেখতেও চায় না।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার জয়নগরে আটি বাজার কলাতিয়া রোডে সিএনজি লাইনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে তবারক বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশে গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। দেশের মানুষ আজ স্বাধীনভাবে কথা বলতে পারে না। সেনাবাহিনী, ছাত্র-জনতা ও নিরীহ মানুষকে হত্যা করে আওয়ামী লীগ আজ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের উন্নয়ন না করে শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। তিনি অভিযোগ করে বলেন, রাস্তাঘাটের সংস্কার করতে পারেনি, জনগণকে পর্যাপ্ত গ্যাস সংযোগ দিতে পারেনি। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের একটি রাস্তাও ভাঙা থাকবে না। প্রতিটি ঘরে গ্যাস, বিদ্যুৎ ও উন্নত সেবা পৌঁছে দেওয়া হবে। কেরানীগঞ্জকে আধুনিক মডার্ন সিটি হিসেবে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।

দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

রোড পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন ফারুকী, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রদলের আহ্বায়ক হাজি সাইফুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১১

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১২

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৩

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৪

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৫

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৬

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৭

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৮

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৯

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

২০
X