রাঙামাটি প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:১১ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পানি বৃদ্ধি ঠেকাতে কাপ্তাই হ্রদে খুলল ১৬ গেইট

কাপ্তাই বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
কাপ্তাই বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি খুলে দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় লেকের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এই গেটগুলো খোলা হয়। ১৬টি গেট দিয়ে ৯ হাজার কিউসেক পানি ছাড়ার কথা জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টা থেকে হ্রদের উজান ও ভাটির এলাকার বন্যা নিয়ন্ত্রণের জন্য কাপ্তাই বাঁধের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এ ছাড়াও বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে ২৫ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা হচ্ছে। পানি ও বৃষ্টি বৃদ্ধি পেতে থাকলে গেট খোলার পরিমাণ বাড়ানো হবে।

বর্তমানে কাপ্তাই হ্রদে পানি আছে ১০৭.৫৪ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএলের (মিনস সি লেভেল)। কিন্তু দীর্ঘ সময় ধরে কাপ্তাই হ্রদ খনন না হওয়ায় পলি জমে হ্রদের তলদেশ ভরাট হয়ে যাওয়ায় অল্প পানিতেই হ্রদ পরিপূর্ণ হয়ে যায়।

অপরদিকে প্রতি দিনই বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে জেলা শহরের অন্যতম প্রধান সংযোগ সড়ক ফিসারি বাঁধে এবং নিম্নাঞ্চলের বাড়িঘরে প্রবেশ করছে হ্রদের পানি, দেখা দিয়েছে জনদুর্ভোগ।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের সূত্রে জানা যায়, প্রতিদিন কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট থেকে মোট ২০০ থেকে ২০৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

স্কুলে ঢোকার পথ নেই, দুর্ভোগে সব শিশু শিক্ষার্থী

খল অভিনেতা হয়ে পর্দায় আসছেন সরকার রওনক রিপন

শ্বশুরবাড়ির পুকুরপাড়ে মিলল পুলিশ কর্মকর্তার মরদেহ

সার্ভেয়ার-কানুনগোদের ঘন ঘন বদলি নয়, একই কর্মস্থলে অন্তত ২ বছর রাখার নির্দেশ

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

১১

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

১২

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

১৩

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

১৪

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১৫

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১৬

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১৭

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৮

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৯

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

২০
X