কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৩:৩৯ এএম
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত
কুড়িগ্রামে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কুড়িগ্রামে খতমে নবুওয়ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) আন্তর্জাতিক মজলিশে তাহাফফুজে খতমে নবুওয়ত কুড়িগ্রাম জেলার উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন জেলার বিভিন্ন স্থান থেকে আগত ওলামা-মাশায়েখ, মাদ্রাসা শিক্ষক, ইমাম ও দ্বীনপ্রাণ মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতী শামসুদ্দিন কাসেমী।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা নূর বক্ত, মাওলানা আব্দুর রহিম, মুফতি শামসুদ্দীন, মাওলানা ফরিদ, এবং মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা নুরুদ্দিন কাসেমী, মুফতি ইব্রাহিম নোমানী ও মাওলানা গোলাম উল্লা, মুফতি হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, খতমে নবুওয়তের আকিদা ইসলামের মূল স্তম্ভগুলোর অন্যতম। এ আকিদা অক্ষুণ্ন রাখা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়িত্ব। মুসলমানদের ঐক্য ও আত্মত্যাগের মাধ্যমে এই বিশ্বাসকে প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দিতে হবে।

তারা আরও বলেন, আগামী শনিবার (১৫ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত মহাসমাবেশ যে-কোনো মূল্যে সফল করতে হবে। মহাসমাবেশে ব্যাপক লক্ষ লক্ষ মানুষের জনসমাগম ঘটিয়ে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার চূড়ান্ত দাবি আদায় করে নেওয়া হবে ইনশাল্লাহ।

সম্মেলনের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X