বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ ও জাপার ৯ নেতা কারাগারে

বরিশালে আ.লীগ ও জাপার ৯ নেতা কারাগারে। ছবি : কালবেলা
বরিশালে আ.লীগ ও জাপার ৯ নেতা কারাগারে। ছবি : কালবেলা

বরিশালে পৃথক দুটি রাজনৈতিক মামলায় রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) ৯ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। উচ্চাদালতের জামিন শেষে রোববার (০২ নভেম্বর) বরিশাল জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

এ সময় প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নাসরিন জাহান জামিন না মঞ্জুর করে তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া নেতারা হলেন বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন পন্ডিত, ইউপি সদস্য মোশারেফ তালুকদার ও ইলিয়াস মেলকার, যুবলীগ নেতা কাজী লিয়াকত হোসেন এবং হুমায়ন কবির।

এ ছাড়া গণধিকার পরিষদ নেতার মামলায় কারাগারে যাওয়া জাপা নেতারা হলেন আক্তার রহমান সপ্রু, রফিকুল ইসলাম গফুর, নজরুল ইসলাম ও মো. জুম্মান।

মামলার বরাতে বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, গত ২০ জুলাই হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টির অভিযাগে একটি মামলা করা হয়। মামলার আসামি হিসেবে আওয়ামী লীগের নেতারা উচ্চাদালত থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন। মেয়াদ শেষে আদালত হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। বিচারক আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

অপরদিকে, গত ৩১ মে বরিশাল নগরীতে জাতীয় পার্টি একটি মিছিল বের করে। মিছিলে প্রধান উপদেষ্টাসহ অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের কটূক্তি করে। ঘটনাস্থলে থাকা গণঅধিকার পরিষদের নেতারা সরকার বিরোধী স্লোগান না দেওয়ার অনুরোধ করে। তখন জাতীয় পার্টির নেতারা হত্যার উদ্দেশ্যে হামলা করে গণঅধিকার নেতাকর্মীদের আহত করে।

এ ঘটনায় গণঅধিকার পরিষদের মহানগরের সহসভাপতি শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে মামলা করেন। ওই মামলার আসামি হিসেবে জাতীয় পার্টির নেতারা উচ্চ আদালত থেকে জামিন নেয়। জামিনের মেয়াদ বাড়াতে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মহসিন উল ইসলাম হাবুলসহ ৫ নেতা আদালতে হাজির হয়।

বিচারক মহসিন উল ইসলাম হাবুলের জামিন আবেদন মঞ্জুর করেন এবং অপর চারজনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১০

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১১

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১২

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৩

রামিসা হত্যা মামলার রায় আজ

১৪

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৫

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৬

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১৮

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X