দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের ঝটিকা মিছিল, ১৩ নেতাকর্মী গ্রেপ্তার

গ্রেপ্তার আ.লীগের ১৩ নেতাকর্মী। ছবি : কালবেলা
গ্রেপ্তার আ.লীগের ১৩ নেতাকর্মী। ছবি : কালবেলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের জটিকা মিছিলের পর দলের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় মামলা করে কুমিল্লার আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে এ ঝটিকা মিছিলের পর রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর এলাকায় ঝটিকা মিছিলটি অনুষ্ঠিত হয়।

গ্রেপ্তাররা হলেন— দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মো. জালাল (২৮), ওয়াহেদপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন সরকারের ছেলে আল আমিন সরকার (৩৮), বুড়িরপাড় গ্রামের মৃত মোহর আলীর ছেলে হরমুজ মুহুরী (৫০), আব্দুল মোতালেবের ছেলে মোশারফ হোসেন (৫৪), সাবেরপুকুরপাড় এলাকার গোলাম মোস্তফার ছেলে গোলাম কিবরিয়া (২২), বরাট গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. সুজন (২৬), পদ্মকোট গ্রামের মজিবুর রহমানের ছেলে জামাল হোসেন (৪৭), মৃত মনছুর আলীর ছেলে আবুল কালাম ভোলা (৪০), বক্রিকান্দি গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রেজাউল করিম (২৭), পৌর এলাকার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে যুবলীগ নেতা মো. আল আমিন (৪২), দুলাল মিয়ার ছেলে মো. সৃজান (১৮), মো. তাজুল ইসলামের ছেলে মো. সফিকুল ইসলাম (২৩) ও আবুল হোসেনের ছেলে মো. বিল্লাল হোসেন (৪৪)।

আরও পড়ুন : বাসদের ২২ নেতাকর্মী আটক

এ বিষয়ে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস কালবেলাকে বলেন, নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় ১১ জনকে এজাহারভুক্ত আসামি ও আরও অজ্ঞাত ১০-১৫ জনসহ মোট ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এতে ৬ আসামিকে আটক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবুবকর হত্যাচেষ্টা মামলায় ৭ জনসহ ১৩ আসামিকে কুমিল্লার আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন : সেই রূপলালের মেয়ের আজ গায়ে হলুদ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X