দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে চাঞ্চল্যকর কৃষক জয়নুর মণ্ডল হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) রাতে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঢাকা র‌্যাব-১ এর সহযোগিতায় রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার তিনজন হলেন- গোবিন্দহুদা গ্রামের আমির হোসেনের ছেলে সালাম, নজিরের ছেলে আবু হেনা ও শহিদুলের ছেলে ফিরোজ। এরা সবাই ঘটনার পর থেকেই গ্রেপ্তার এড়াতে ঢাকায় আত্মগোপনে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দহুদা গ্রামের মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপ ও নুরুল হক পেশকার গ্রুপের মধ্যে প্রায় ৫০ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ১৪ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে মন্টু গ্রুপের লোকজন মাঠে কৃষিকাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষ নুরুল হক পেশকারের নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় খাজা মণ্ডল (৫৩), জাহের মণ্ডল (৪৭), দিপু (১৭) ও জয়নুর মণ্ডল (৫৭) গুরুতর জখম হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত কৃষক জয়নুর মণ্ডল একই দিন বিকেলে মারা যান।

ঘটনার পরদিন নিহত জয়নুর মণ্ডলের ছেলে আব্দুস সালাম দামুড়হুদা মডেল থানায় নুরুল হক পেশকারকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন। মামলা দায়েরের পর থেকে মূল আসামিরা পলাতক ছিলেন।

দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) হিমেল রানা বলেন, হত্যা মামলার তিন আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হবে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১০

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১১

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১২

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৩

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৪

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

১৫

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

১৬

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

১৭

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

১৮

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

১৯

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

২০
X