চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

দুই মাস পর চবি শিক্ষার্থী মামুনের মাথায় বসল খুলি

চবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। পুরোনো ছবি
চবি শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন। পুরোনো ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে গুরুতর আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুনের মাথার খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) নগরীর পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথায় ফ্রিজে সংরক্ষিত খুলির অংশটি প্রতিস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

এ ঘটনায় আরেক আহত শিক্ষার্থী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদও ধীরে ধীরে সেরে উঠছেন। তিনি বর্তমানে ফিজিওথেরাপি নিচ্ছেন। দুজনই দুই মাস ধরে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গত ৩০ আগস্ট রাতে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর ফটক এলাকায় এক ছাত্রীকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের দুই দিনব্যাপী দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী আহত হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংঘর্ষের সময় ধারালো অস্ত্রের আঘাতে ইমতিয়াজ ও মামুন মাথায় গুরুতর জখম হন। রাতেই নগরীর পার্কভিউ হাসপাতালে অস্ত্রোপচারের পর তাদের লাইফ সাপোর্টে নেওয়া হয়। দুই সপ্তাহ আইসিইউতে থাকার পর ১৬ সেপ্টেম্বর ইমতিয়াজকে কেবিনে স্থানান্তর করা হয়।

অন্যদিকে আব্দুল্লাহ আল মামুনকে ১ সেপ্টেম্বর সাপোর্ট খুলে কেবিনে স্থানান্তর করা হয়। তার মাথার খুলির একটি অংশ ফ্রিজে সংরক্ষণ করা হয়। এ সময় তার ‘মাথায় হাড় নেই, চাপ দিবেন না’ লিখে দেওয়া হয়।

চিকিৎসক মো. ইসমাঈল হোসেন কালবেলাকে বলেন, গত শনিবার মামুনের মাথায় খুলি সফলভাবে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে সে পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন আছে। শারীরিক অবস্থা ভালোর দিকে। দু-এক দিনের মধ্যেই তাকে ছাড়পত্র দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

রামিসা হত্যা মামলা / ৩ মাসের মধ্যে এ বিচার প্রক্রিয়া শেষ করা সম্ভব: আইনমন্ত্রী

গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী

কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী

৬ কার্যদিবসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন, ইতিহাসে প্রথম: আইনমন্ত্রী

যুক্তরাষ্ট্রে দুই বন্দুকধারীর মধ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ১২

হাইকোর্টে নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা : আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

১০

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

১১

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

১২

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

১৩

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

১৫

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

১৬

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১৭

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১৮

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১৯

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

২০
X