ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রার্থী। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রার্থী। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় সংসদের ৬টি আসনের মধ্যে ৪টিতে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (০৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান কার্যালয় থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলার বাকি দুটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি।

এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনও রয়েছে। এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার প্রাথমিক প্রার্থী তালিকায় ব্যারিস্টার রুমিন ফারহানাসহ কোনো প্রার্থীর নামই ঘোষণা করেনি বিএনপি।

দলের মনোনীত এমপি প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) এ পেয়েছেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনীতিবিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মুশফিকুর রহমান ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) নবীনগর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়ায় ৪টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। সকল আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১০

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১১

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১২

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৩

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৪

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৫

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৬

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১৭

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৮

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৯

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

২০
X