কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:৩২ পিএম
অনলাইন সংস্করণ

তবে কী ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে সৌদি আরব?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধ কাগজে কলমে শেষ হয়েছে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনেও অনেক দূর এগিয়েছে পশ্চিমা বিশ্ব। তবে এসব কিছুর মূলেই যেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই গোপন পরিকল্পনাকে সামনে আনছে। মধ্যপ্রাচ্যে অবৈধ ইসরায়েল রাষ্ট্রকে বৈধতা দিতে আব্রাহাম চুক্তিতে আরব দেশগুলোর সম্মতির জন্য জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প।

যদিও ২০২০ সালে আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো। এই চুক্তির মাধ্যমে এসব দেশ ইহুদি রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। তবে ট্রাম্পের মূল লক্ষ্য আরব দেশের ক্ষমতাধর সৌদি আরবকে এ চুক্তিতে রাজি করানো। এজন্য তিনি দীর্ঘদিন ধরেই চেষ্টা চালিয়ে আসছেন।

তবে ট্রাম্পের দীর্ঘদিনের লালায়িত স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে পারে। কারণ আগামী ১৪ নভেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সোমবার তার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। যদিও সৌদি আরব এই চুক্তিতে যোগদানের ক্ষেত্রে দোলাচলে রয়েছে। কারণ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে এখনো তেমন কোনো কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি পশ্চিমা বিশ্ব।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন এই সফরে সৌদি যুবরাজ আব্রাহাম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করবে। রোববার সিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন আশা প্রকাশ করেন তিনি।

এছাড়া এই সফরে সৌদি যুবরাজ যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির বিষয় নিয়েও আলোচনা করবেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এবারই ঐতিহাসিক এই চুক্তিটি স্বাক্ষরিত হতে পারে। ট্রাম্প প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, সৌদি যুবরাজের সফরকে কেন্দ্র করে কিছু চুক্তি স্বাক্ষরিত হবে। তবে এক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের অস্ত্র ক্রয়ে সৌদি আরব সবচেয়ে বড় ক্রেতা। দেশ দুটি গত কয়েক দশক ধরে ব্যাপক কূটনৈতিক সম্পর্ক মেনে চলছে। জ্বালানি সরবরাহের মাধ্যমে সৌদি আরব ওয়াশিংটনের কাছে থেকে কঠোর নিরাপত্তা পাচ্ছে। এছাড়া সৌদির রাজত্ব টিকিয়ে রাখার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ব্যাপক ভূমিকা পালন করছে।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X