সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০২:০৭ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মহাসড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

সাতক্ষীরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা
সাতক্ষীরায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি : কালবেলা

বিএনপির ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন। সম্ভাব্য প্রার্থীর তালিকায় নাম না থাকায় দুই নেতার সমর্থকরা বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কের নলতা এলাকায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা।

তাদের দাবি, সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. মো. শহিদুল আলমকে মনোনয়ন দিতে হবে।

বিক্ষোভকারীরা ‘ডা. শহিদুলকে আমরা প্রার্থী চাই’, ‘গণমানুষের প্রার্থী বাদ চলবে না’ এমন স্লোগান দেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে কিছু সময়ের জন্য সড়ক ছেড়ে দিলেও পুনরায় বিক্ষোভে যোগ দেন নেতাকর্মীরা।

বিএনপির স্থানীয় সূত্র জানায়, সোমবার (৩ নভেম্বর) রাতেও কালীগঞ্জ ও নলতায় বিক্ষোভ মিছিল হয়েছে।

প্রসঙ্গত, এ আসনে বিএনপি সম্ভাব্য প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীনের নাম ঘোষণা করেছে। তিনি দলীয় মহলে ঘনিষ্ঠ বলে পরিচিত।

এদিকে, সাতক্ষীরা-১ (সদর-দেবহাটা) আসনেও একই চিত্র। সোমবার (৩ নভেম্বর) রাত ১০টার পর বিনেরপোতা বাইপাস মোড়ে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন অপর মনোনয়নপ্রত্যাশী আব্দুল আলিমের সমর্থকরা। রাতভর তারা অবস্থান নেন মহাসড়কে।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে মঙ্গলবার বিকেল পর্যন্ত কর্মসূচি সাময়িক স্থগিত করা হয়।

লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলামসহ নেতারা বিক্ষোভ সমাবেশে বলেন, দল যদি তৃণমূলের মতামত উপেক্ষা করে বহিষ্কৃত নেতাদের প্রাধান্য দেয়, তাহলে আন্দোলন আরও বৃহৎ আকারে ছড়িয়ে দেওয়া হবে।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

এগারো দলীয় জোট / জুলাই গণহত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে চিফ প্রসিকিউটরকে স্মারকলিপি

দুই ধারাবাহিকে ব্যস্ত শিরতাজ জাহান জেবিন

ব্যক্তিগত ভিডিও ফাঁস হলে যে ৮ কাজ করবেন

বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রাম এনসিপির শীর্ষ নেতা গ্রেপ্তার

বিশ্বের দ্বিতীয় শীতলতম রাজধানীতে রেকর্ড তাপপ্রবাহ

লিমায় আগুনে একই পরিবারের ১৭ জনের মধ্যে নয়জনের মৃত্যু 

১০

সালমান ‘সময়ে’ পেশাদার নন: কাজল

১১

সুনামগঞ্জে ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত, বিপৎসীমার নিচে সুরমা-যাদুকাটা

১২

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

১৩

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

১৪

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

১৫

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

১৬

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

১৭

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

১৮

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

১৯

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

২০
X