সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারে ইলিয়াসপত্নী লুনা

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইলিয়াসপত্নী লুনা। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইলিয়াসপত্নী লুনা। ছবি : কালবেলা

সিলেট-২ (বিশ্বনাথ -ওসমানীনগর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। এ সংবাদ পাওয়ার পর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার শুরু করেছেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি প্রচারের সূচনা করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে লুনা বলেন, বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছে। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর মার্কা এই ধানের শীষ। এখন সব ভেদাভেদ ভুলে, দুঃখ-কষ্ট ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।

তিনি বলেন, আমি জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে মাঠে নেমেছি। আমার স্বামী এম. ইলিয়াস আলী যে গণমানুষের রাজনীতি করতেন, আমি সেই রাজনীতির ধারাবাহিকতা রক্ষা করতে বিগত ১৩ বছর ধরে কাজ করছি।

লুনা বলেন, ইলিয়াস আলী সিলেট-২ আসনে অভূতপূর্ণ উন্নয়ন উপহার দিয়েছিলেন। আমি সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই। বিশ্বনাথ-ওসমানী নগরবাসীর অধিকার ও উন্নয়নই হবে আমার অঙ্গীকার।

এ সময় লুনার সঙ্গে ছিলেন জেলা বিএনপি ও বিশ্বনাথ-ওসমানী নগর বিএনপিরে অঙ্গসংগঠনের বিপুল নেতাকর্মী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদল কর্মীকে কোপানোর প্রতিবাদে ঢাকাগামী বাস চলাচল বন্ধ 

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১০

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১১

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১২

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৩

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৪

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৫

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৬

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৭

এনসিপির ফল উৎসবে হামলা

১৮

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৯

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

২০
X