চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

রশিতে ঝুলছিল শাকিলের দেহ, চিরকুটে কী লেখা ছিল?

রশিতে ঝুলছিল শাকিলের দেহ, চিরকুটে কী লেখা ছিল?
শাকিল মোল্লা (২৫)। ছবি : সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর অমরাপুর গ্রামে শাকিল মোল্লা (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে তার নিজ রুম থেকে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, নিহত শাকিল ওই গ্রামের ব্যবসায়ী সামাদ মোল্লার ছেলে। সোমবার রাতে শাকিল স্বাভাবিকভাবে বাবা-মায়ের সঙ্গে খাওয়া-দাওয়া করেন। মসজিদে গিয়ে এশার নামাজও আদায় করেন। তবে সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, ‘শাকিল ভদ্র ও শান্ত স্বভাবের ছেলে ছিল। শুনেছি, বিয়েসংক্রান্ত কিছু ঝামেলায় ছিল।’

ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। সেখানে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি চলে গেলে সবাই শান্তি পাবে।’

চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

জমিয়তে উলামায়ে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ১০ নেতা

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ২ মাসের সর্বনিম্নে

সংসদের লাইব্রেরি কমিটির ৪ নম্বর সাব-কমিটির দ্বিতীয় বৈঠক

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

১০

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

১১

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

১২

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

১৩

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

১৪

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

১৫

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১৬

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৭

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১৮

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৯

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

২০
X