সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই

যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিন। ছবি : কালবেলা
যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুলিশের কাছ থেকে গাজী বোরহান উদ্দিন নামের এক যুবলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৪ নভেম্বর) উপজেলার অরুয়াইল বাজারে পুলিশ ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

গাজী বোরহান উদ্দিন অরুয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদে রয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা চলমান।

স্থানীয়রা জানান, ৫ আগস্টের পর একাধিক মামলার আসামি হন যুবলীগ নেতা গাজী বোরহান উদ্দিন। মামলার আসামি হলেও তিনি ছিলেন অনেকটা প্রকাশ্যেই। মঙ্গলবার বিকেল ৫টার দিকে বোরহানকে গ্রেপ্তার করেন অরুয়াইল পুলিশ ক্যাম্পের সদস্যরা। গ্রেপ্তারের পর তাকে ক্যাম্পে নিয়ে গেলে সেখানে জড়ো হন বোরহানের ভাই গাজী গিয়াস উদ্দিনসহ তাদের গোষ্ঠীর অন্তত দেড় থেকে দুইশ লোকজন। তাকে ছেড়ে দিতে চাপ প্রয়োগ করেন তারা।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোরহান উদ্দিনকে নিয়ে দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে পুলিশ সরাইল থানার উদ্দেশে যাওয়ার সময় হামলা করা হয়। এ সময় যুবলীগ নেতা বোরহানকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

অরুয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বলেন, ‌‘যথাযথ নিরাপত্তার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া উচিত ছিল। এমনকি তার হাতে হ্যান্ডকাফও ছিল না।’

আরও পড়ুন : বিএনপির সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী হয়ে যা বললেন ডা. প্রিয়াংকা

এ বিষয়ে অরুয়াইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) টিপু সুলতান জানান, বোরহান উদ্দিনকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে শতাধিক দুষ্কৃতকারী সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বোরহান উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা আছে। তাকে আবারও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলার হয়েছে। পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

১০

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

১১

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

১২

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

১৩

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

১৪

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

১৫

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১৬

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৭

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১৮

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৯

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

২০
X