কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেবে এনসিপি : নাহিদ

সংসদ নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে : নাহিদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে এবং ৩০০ আসনেই প্রার্থী মনোনয়ন দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার (৫ নভেম্বর) নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন নাহিদ।

তিনি বলেন, ‘আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। সেইক্ষেত্রে ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন। উনাদের বিষয়ে উনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় প্রার্থী দেব না, এছাড়া সর্বাধিক আসনে আমরা শাপলা কলির জন্য প্রার্থী দেব।’

বাংলাদেশের নির্বাচনের সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার কথা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষের কাছে আমরা আহ্বান জানিয়েছি। বাংলাদেশের ইতিহাসে নির্বাচনের যে সংস্কৃতি, আমরা দেখি যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে তারা নির্বাচন করে। সেই সংস্কৃতিকে আমরা এবার চ্যালেঞ্জ করতে চাই। বরং এলাকার গ্রহণযোগ্য মানুষ, সাধারণ মানুষের পাশে যাকে পাওয়া যায় তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে আমরা সংসদে দেখতে চাই।’

অন্য দলের সাথে জোটের বিষয়ে তিনি জানান, ‘সমঝোতা বা জোট এটার বিষয়ে আমরা বলেছি- অবশ্যই এটা রাজনৈতিক বা আদর্শিক জায়গা থেকে হতে পারে। যদি সে রকম কোনো সম্ভাবনা তৈরি হয়, যেমন জুলাই সনদের বিষয়টা আছে। জুলাই সনদে সংস্কারের যে দাবিগুলা আছে সেগুলার সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা বিবেচনা করব।

এই মাসের ১৫ তারিখের মধ্যেই এনসিপির প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে বলেও জানান নাহিদ ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি মেডিকেল সেন্টারে ওষুধ গায়েব: স্টোর কর্মকর্তা বরখাস্ত

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

পদার্থবিজ্ঞান ১ম পত্র পরীক্ষা দিতে না পারাদের জন্য বড় সুযোগ

‘আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে গান’, ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

ভ্রমণের মজা নষ্ট করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া: জরিপ

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

১০

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

১১

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

১২

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

১৩

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

১৪

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১৫

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১৬

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১৭

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৮

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৯

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

২০
X