মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তরুণরাই সমাজ পরিবর্তনের হাতিয়ার : রিতা রায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মাস্টারকার্ড ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও সিইও রিতা রায় বলেছেন, শিক্ষা আমাদের জীবনে সুযোগের দরজা খুলে দেয়। কিন্তু সমাজে আসল পরিবর্তন আনেন তরুণরা। তাদের দৃঢ় সংকল্প, কল্পনাশক্তি আর নেতৃত্ব সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার। মঙ্গলবার (০৪ নভেম্বর) ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে দেওয়া এক বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি।

এদিন রিতা রায়ের নেতৃত্বে মাস্টারকার্ড ফাউন্ডেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ব্র্যাক ইউনিভার্সিটি সফরে এসেছিলেন। সফরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। কীভাবে তরুণরা তাদের জীবনকে আরও ভালোভাবে গড়তে পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন রিতা।

তিনি বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি বৈশ্বিক নাগরিকত্ব, সামাজিক উন্নয়ন এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্র্যাক ইউনিভার্সিটি ও মাস্টারকার্ড ফাউন্ডেশনের লক্ষ্য ও ভাবনার মধ্যে মিল রয়েছে। আমরা চাই তরুণদের ক্ষমতায়ন।

মাস্টারকার্ডের এই প্রতিনিধিদলকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ। তিনি বলেন, এই সফরটি দুটি প্রতিষ্ঠানের যৌথ লক্ষ্য ও সহযোগিতার প্রতীক। তিনি আরও বলেন, মাস্টারকার্ড ফাউন্ডেশন এবং ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য এক। আমরা শিক্ষা, উদ্ভাবন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের মাধ্যমে তরুণদের শক্তিশালী করতে কাজ করছি। আমরা এমন নেতৃত্ব গড়ে তুলতে চাই, যারা সমাজে এবং বিশ্বে নতুন সম্ভাবনার পথ দেখাবে।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী, ট্রেজারার আরিফুল ইসলাম এবং ব্র্যাক ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর শামেরান আবেদ। আর মাস্টারকার্ডের এই প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার ডগ কাসামবালা, এক্সিকিউটিভ ডিরেক্টর ও গ্লোবাল কন্ট্রোলার লিটসা পপোভিচ, চিফ প্রোগ্রাম অফিসার পিটার মাতেরু এবং পিএএনএ প্রোগ্রামের এক্সিকিউটিভ ডিরেক্টর ড. সেগেনেট কেলেমু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X