ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সাপের খেলা দেখতে যাওয়া যুবকের চোখে বিষ ছুড়ে মারল গোখরা

হাসপাতালে চিকিৎসা নেন সুমন মিয়া। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসা নেন সুমন মিয়া। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সাপের খেলা দেখার সময় এক গোখরা সাপের ছোড়া বিষ সুমন মিয়া নামে এক যুবকের চোখে পড়ে। এ সময় অস্বস্তি বোধ করলে তিনি দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল বাজারে এ ঘটনাটি ঘটেছে।

সুমন মিয়া ওই ইউনিয়নের দক্ষিণ তেঁতাভূমি এলাকার অজুদ মিয়ার ছেলে।

সুমন মিয়া জানান, উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল বাজারে সাপখেলা দেখাচ্ছিলেন এক সাপুড়ে। এ খেলা ঘিরে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। সুমন মিয়া নিজেও সাপখেলা দেখার জন্য সাপুড়ের দেওয়া গোল দাগের বাইরে বসে সাপখেলা দেখছিলেন। হঠাৎই একটি বিষধর গোখরা তার মুখ থেকে বিষ ছুড়ে মারে। এ সময় গোখরা সাপের ছোড়া বিষ এসে সুমন মিয়ার বাম চোখে পড়ে।

পরে সুমন মিয়ার অস্বস্তি বোধ হলে তার এক সহযোগীসহ ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক।

আরও পড়ুন : তিস্তা ব্যারেজে উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফাহমিদা জাহান কালবেলাকে বলেন, বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুমন মিয়া নামের এক যুবক এসেছিলেন। তার দেওয়া ভাষ্যমতে, সাপুড়ে খেলা দেখানোর সময় একটি সাপ তার চোখে বিষ ছুড়েছে। আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১০

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১২

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৩

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৪

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৫

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে পাশে বসিয়ে গাড়ি চালালেন প্রধানমন্ত্রী

১৭

দিনেদুপুরে যুবদল নেতা মাসুদকে গুলি করে হত্যা

১৮

বাজেট ব্যবসা ও বিনিয়োগবান্ধব : চিটাগাং চেম্বার সভাপতি

১৯

শুধু ১৪০ নয়, ২২০ কোটি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে : তথ্যমন্ত্রী

২০
X