পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামের বাংলাদেশ গড়তে চাই : মামুনুল হক

নেত্রকোনার পূর্বধলায় খেলাফত মজলিসের গণসমাবেশে বক্তব্য দেন মামুনুল হক। ছবি : কালবেলা
নেত্রকোনার পূর্বধলায় খেলাফত মজলিসের গণসমাবেশে বক্তব্য দেন মামুনুল হক। ছবি : কালবেলা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, সোনার নয়, নতুন নয়, সবুজ নয়, ডিজিটাল নয়— আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই, গড়তে চাই। মানুষের তৈরি তন্ত্র-মন্ত্র নয়, তার দল আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া খেলাফত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলা হেলিপ্যাড মাঠে খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এ কথা জানান।

জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি করে মামুনুল হক বলেন, জুলাই সনদের ফসল ঘরে তুলতে না পারলে বাংলার মানুষ অর্জিত স্বাধীনতা আবার হাতছাড়া করবে। জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের গণভোট বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই সনদের মানদণ্ডেই নির্বাচন হলে কোনো লুটেরা, সন্ত্রাসী বা দেশবিরোধী অপশক্তির স্থান হবে না। আগামীর বাংলাদেশ হবে জুলুম ও বৈষম্যমুক্ত ইনসাফের দুর্গ।

সমাবেশে নেত্রকোনা-৫ আসনে দলটির মনোনীত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেনকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সভায় মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে শাইখুল হাদিস মাওলানা জিয়া উদ্দিনসহ আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : তুরস্কের অনারারি কনসাল জেনারেল হিসেবে মোস্তফার নিয়োগ অনুমোদন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X