মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ
বেরোবি ছাত্র সংসদ নির্বাচন

দায়িত্ব গ্রহণের আগেই অব্যাহতি চাইলেন প্রধান নির্বাচন কমিশনার

ড. ফেরদৌস রহমান। ছবি : সংগৃহীত
ড. ফেরদৌস রহমান। ছবি : সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনের প্রধান কমিশনার ড. ফেরদৌস রহমান দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন। নির্বাচন কমিশন গঠনের মাত্র এক দিনের মধ্যেই তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিতভাবে অব্যাহতি চেয়ে চিঠি জমা দেন।

এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ বলেন, প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। এখনো তাকে দায়িত্ব অর্পণ করে পত্র দিইনি। তবে এ বিষয়ে আলোচনা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনই সিদ্ধান্ত নেবে।

অব্যাহতি চাওয়ার বিষয়ে জানতে অধ্যাপক ড. ফেরদৌস রহমানের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১১৬তম সিন্ডিকেট সভায় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফেরদৌস রহমানকে প্রধান করে ছয় সদস্যের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন কমিশন গঠন করা হয়।

কমিশনের সদস্য হিসেবে রয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শাহজামান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহসীনা আহসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ কুমার সরকার এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. হাসান আলী।

প্রতিষ্ঠার ১৭ বছরেও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। জুলাই আন্দোলনের পর ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। কয়েক দফা অবস্থান কর্মসূচি ও আমরণ অনশন শেষে গত ২৮ অক্টোবর রাষ্ট্রপতি ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯’-এ কেন্দ্রীয় ছাত্র সংসদ আইনের অনুমোদন দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১০

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১১

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১২

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৩

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৪

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৫

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৬

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৭

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৮

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৯

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

২০
X