মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাকসু নির্বাচনে তপশিল পরিবর্তন, জানা গেল ভোটের নতুন তারিখ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার মাত্র দুই দিনের ব্যবধানে পুনঃতপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১৮ নভেম্বর প্রথমবার তপশিল ঘোষণা করে নির্বাচন কমিশন ২৯ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করেছিল।

ছাত্র সংগঠনগুলোর আপত্তি ও দাবির মুখে বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নতুন তপশিল প্রকাশ করে ভোটগ্রহণের দিন এগিয়ে এনে ২৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

পুনঃতপশিলের এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক।

প্রথম তপশিল ঘোষণার পরই জুলাই আন্দোলনের সমন্বয়ক ও ছাত্রশিবির তপশিল প্রত্যাখ্যান করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোটের দাবি জানায়। তাদের দাবি, শীতকালীন ছুটির আগে নির্বাচন হলে শিক্ষার্থীদের উপস্থিতি ও অংশগ্রহণ বেশি হবে। অন্যদিকে ছাত্রদল অভিযোগ তোলে, ‘একটি পক্ষের চাপে’ ডিসেম্বরের শেষদিকে ভোট নির্ধারণ করা হয়েছে। তারা জানুয়ারিতে ভোটের দাবি জানান, যাতে ছুটির পরে শিক্ষার্থীরা নির্বিঘ্নে অংশ নিতে পারেন।

এই বিরোধপূর্ণ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ওপর নির্বাচন আয়োজন নিয়ে চ্যালেঞ্জ বাড়তে থাকে। শেষ পর্যন্ত মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ভোটের নতুন তারিখসহ পুনঃতপশিল ঘোষণা করা হয়েছে। এতে নির্বাচনের সব কার্যক্রমের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে।

পুনঃতপশিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ২২ নভেম্বর। পরবর্তী ধাপে ২৪ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটার তালিকা নিয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। ২৬ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। মনোনয়নপত্র বিতরণ করা হবে ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ১ ডিসেম্বর একই সময়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে। ৩ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন নির্ধারণ করা হয়েছে, আর ৫ ডিসেম্বর থাকবে বাছাই-পরবর্তী আপিলের দিন। এসব আপিলের নিষ্পত্তি করা হবে ৮ ডিসেম্বর। এরপর ৯ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রার্থীরা ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন। ২৪ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

এদিকে ছাত্র সংসদ নির্বাচন, সমাবর্তন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে শীতকালীন ছুটি পিছিয়েছে বেরোবি প্রশাসন। বুধবার ৫৫তম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের অফিসও ২০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X