কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৩০ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু সেলিমুজ্জামানের

মা-বাবার কবর জিয়ারত করেন সেলিমুজ্জামান। ছবি : কালবেলা
মা-বাবার কবর জিয়ারত করেন সেলিমুজ্জামান। ছবি : কালবেলা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারত করে নির্বাচনি প্রচার শুরু করেছেন গোপালগঞ্জ-১ (কাশিয়ানী -মুকসুদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিম।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক, সিনেট সদস্য, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ১ম যুগ্ম সম্পাদক, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ছিলেন।

১৯৯৮ সাল থেকে শুরু প্রায় ২৫ বছর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন সেলিমুজ্জামান। এর আগে ৯ম জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন তিনি।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নিজ গ্রাম পশ্চিম মাঝিগাতী জামে মসজিদের পাশে কবরস্থানে গিয়ে সেলিমুজ্জামান সেলিম তার বাবা হাজী মোয়াজ্জেম হোসেন মিলু মোল্লা, মা হাজী ফাতেমা বেগমের কবর জিয়ারত করেন। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। একই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। কাশিয়ানী-মুকসুদপুর জনগণের প্রতিও আমি কৃতজ্ঞ, যারা সব সময় বিএনপির পাশে থেকেছেন।

সেলিমুজ্জামান আরও বলেন, গোপালগঞ্জ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি নির্বাচনি মাঠে কাজ শুরু করেছি। ধানের শীষের বিজয়ের মাধ্যমে গোপালগঞ্জে গণতন্ত্র পুনরুদ্ধার হবে ইনশাআল্লাহ।

এ সময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১০

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১১

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

১২

রামিসা ধর্ষণ-হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যেকোনো দিন

১৩

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

১৪

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

১৫

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

১৬

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

১৮

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

১৯

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

২০
X