ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কর্মীদের রেখে আমি কোথাও যাব না : যুবদল নেতা

ঢাকার ধামরাইয়ে যুবদল নেতার আত্মসমর্পণ। ছবি : কালবেলা
ঢাকার ধামরাইয়ে যুবদল নেতার আত্মসমর্পণ। ছবি : কালবেলা

ঢাকার ধামরাইয়ে একটি মারধরের মামলায় যুবদলের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একই মামলার প্রধান অভিযুক্ত যুবদল নেতা এইচ এম লুৎফর রহমান কর্মীদের দেখতে এসে সেচ্ছায় আত্মসমর্পণ করেন। এ সময় যুবদল নেতা বলেন, ‘কর্মীদের রেখে আমি কোথাও যাব না।’

বৃহস্পতিবার (০৬ নভেম্বর) সকালে ধামরাই থানায় যুবদল নেতা এইচ এম লুৎফর রহমান আত্মসমর্পণ করেন। এর আগে বুধবার (০৫ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের পাবরাইল এলাকা থেকে যুবদলের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন এইচ এম লুৎফর রহমান (৪২), সেলিম হোসেন (২৮), মনোয়ার হসেন (৩০) ও বাবর আলী (৫০)।

এ বিষয়ে যুবদল নেতা আলম হোসাইন কালবেলাকে বলেন, মানিকগঞ্জের সাটুরিয়ার আবুল বাশার নামে এক ব্যক্তির মিথ্যা মামলা করেন। সেই মামলায় যুবদলের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে খবর শুনে এইচ এম লুৎফর রহমান কর্মীদের দেখতে থানায় যান। সেখানে গিয়ে লুৎফর রহমান বলেন, কর্মীদের রেখে কোথাও যাবেন না। তাই একই মামলায় তিনি সেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।’

ধামরাই থানার (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, একটি মারধরের মামলায় যুবদল নেতাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১০

এনসিপির ফল উৎসবে হামলা

১১

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১২

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৩

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৪

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৬

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৭

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৮

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৯

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

২০
X