কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৩:১০ এএম
অনলাইন সংস্করণ

শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শান্তি আলোচনা শুরু হওয়ার দিনেই সীমান্তে গুলিবিনিময়ে জড়াল আফগানিস্তান ও পাকিস্তানের সেনারা। বৃহস্পতিবার উভয় দেশই জানিয়েছে, সীমান্তের দক্ষিণাঞ্চলীয় আফগান শহর স্পিন বোলদাক এলাকায় এ সংঘর্ষ ঘটে। খবর রয়টার্সের

তবে কোনো পক্ষই হতাহতের খবর নিশ্চিত করেনি। দুই দেশই বলেছে, তারা যুদ্ধবিরতি বজায় রাখতে এবং ইস্তানবুলে চলমান শান্তি আলোচনায় অটল আছে।

গত মাসেও দুই দেশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছিল, যাতে ডজনখানেক মানুষ নিহত হয়। ২০২১ সালে তালেবান কাবুলের ক্ষমতায় ফেরার পর এটাই ছিল সবচেয়ে বড় সহিংসতা।

উভয় দেশ ১৯ অক্টোবর দোহায় যুদ্ধবিরতি চুক্তি সই করেছিল। তবে ইস্তানবুলে দ্বিতীয় দফার আলোচনায় তারা একমত হতে পারেনি—কারণ পাকিস্তানের অভিযোগ, তালেবান প্রশাসন পাকিস্তানি তালেবান (টিটিপি) জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। কাবুল তা অস্বীকার করে বলেছে, ওই গোষ্ঠীর ওপর তাদের নিয়ন্ত্রণ নেই।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আমরা চাই, বুদ্ধিমত্তা কাজ করুক এবং অঞ্চলে শান্তি ফিরুক। তিনি জানান, ইসলামাবাদের একমাত্র লক্ষ্য, আফগানিস্তান যেন সীমান্তের ওপার থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের নিয়ন্ত্রণে আনে।

পাকিস্তান পক্ষের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান আসিম মালিক। অন্যদিকে আফগান প্রতিনিধিদলকে নেতৃত্ব দিচ্ছেন দেশটির গোয়েন্দা প্রধান আবদুল হক ওয়াসিক।

গত অক্টোবরের সংঘর্ষ শুরু হয়েছিল পাকিস্তানের বিমান হামলার পর, যেখানে ইসলামাবাদ টিটিপি নেতাদের টার্গেট করেছিল। জবাবে আফগান তালেবান সীমান্তজুড়ে পাকিস্তানি সেনা পোস্টে হামলা চালায়।

যদিও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধবিরতি এখনও কার্যকর। তবুও পাকিস্তানি সেনা ও টিটিপি জঙ্গিদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এতে দুই পক্ষেই বহু হতাহতের খবর পাওয়া গেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X