কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকা-১২ আসনে আনোয়ারুজ্জামানকে ধানের শীষে মনোনীত করতে মিছিল

বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

আগামী জাতীয় নির্বাচনে ঢাকা-১২ (তেজগাঁও) আসনে ধানের শীষের প্রার্থী পরিবর্তন করে ঢাকা মহানগর উত্তর বিএনপির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ারকে মনোনীত করার দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর ফার্মগেট-কাওরানবাজার সড়কে তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক এই বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি ফার্মগেট আনন্দ সিনেমা হলসংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে কাওরান বাজার হয়ে সোনারগাঁও সার্ক ফোয়ারার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম মন্টু, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, শেরেবাংলা নগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. নাইমুর রহমান নাইম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহাম্মেদ, হাতিরঝিল থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফি উদ্দিন শাহিন, যুগ্ম আহ্বায়ক টুটুল, তেজগাঁও থানার যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট দুলাল, ইমামুল কবীর ইমন প্রমুখ নেতৃত্ব দেন।

আগামী নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এর মধ্যে ঢাকা-১২ আসনে মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে এই আসনে প্রার্থী পরিবর্তন করে ক্লিন ইমেজসম্পন্ন প্রার্থী হিসেবে আনোয়ারুজ্জামান আনোয়ারকে মনোনীত করার দাবিতে তার কর্মি-সমর্থকেরা আন্দোলন করছেন।

এর আগে মঙ্গলবারও (৪ নভেম্বর) আনোয়ারের অনুসারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষকসহ নিহত ২

টিকটকে পরিচয়, একসঙ্গে থাকার সিদ্ধান্ত দুই তরুণীর

শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধিদল

বিশ্বকাপে জিতেছে, মিরপুরে কি পারবে অস্ট্রেলিয়া?

ঘুরতে নিয়ে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ আটক ৩

সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয় : স্বাস্থ্যমন্ত্রী

থানার ব্যারাকে পুলিশ কনস্টেবলের মৃত্যু, কী লিখে গেলেন চিরকুটে

স্থায়ী জামিন পেলেন মুফতি আমির হামজা

বেনজীরের গ্রেপ্তার ইস্যুতে সংসদকে অবহিত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শূন্যরেখায় ৯ নাগরিক / বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকেও মেলেনি সমাধান

১০

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / দুবাইয়ে গ্রেপ্তার বেনজীরকে ‘অতি দ্রুত’ দেশে আনা হবে

১১

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

১২

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

১৩

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

১৪

আত্মসমর্পণ করলেন আমির হামজা

১৫

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

১৬

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

১৭

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

১৮

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

১৯

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

২০
X