স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০২:৫৫ এএম
অনলাইন সংস্করণ

জাহানারার অভিযোগের প্রেক্ষিতে বিসিবির তদন্ত কমিটি গঠন

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

বিগত এক যুগেরও বেশি সময় জাতীয় নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জাহানারা আলম। মাঠে তার বোলিংয়ে যেমন আগুন ঝরতো, তেমনি মাঠের বাইরে এখন ঝড় তুলেছেন নিজের সাহসী বক্তব্যে। বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এই অভিজ্ঞ পেসার এমন এক অভিযোগ তুলেছেন, যা নাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট অঙ্গন।

জাহানারার দাবি, জাতীয় দলে খেলার সময় তাকে যৌন হয়রানি করেছিলেন নারী দলের সাবেক নির্বাচক মনজুরুল ইসলাম ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদ। শুধু তাই নয়, নিজের ক্রিকেট ক্যারিয়ার ‘ধ্বংস করে দেওয়ার’ পেছনেও নাকি জড়িত ছিলেন দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ এবং খেলোয়াড়।

এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে তড়িঘড়ি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, জাহানারার করা অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় নারী ক্রিকেট দলের এক সাবেক সদস্যের করা অভিযোগে দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির অসদাচরণের উল্লেখ রয়েছে। অভিযোগগুলোর সংবেদনশীলতা বিবেচনা করে একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে।’

বোর্ড আরও জানিয়েছে, তারা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখছে এবং খেলোয়াড় ও কর্মীদের জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে,’—বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

জাহানারার সাহসী অবস্থানের পর তার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (Cricketers Welfare Association of Bangladesh)। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো আশ্বাস বা বিলম্ব নয়—যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নারী ক্রিকেটের জাতীয় থেকে সব স্তরে এমন অভিযোগগুলো গভীরভাবে খতিয়ে দেখারও আহ্বান জানিয়েছে তারা।

এর আগে জাহানারা এক জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে অধিনায়ক নিগার সুলতানার বিরুদ্ধেও কিছু অভিযোগ তুলেছিলেন। তখন বিসিবি সেই অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেছিল।

২০১১ সালে জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জাহানারার। দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের নারী ক্রিকেটে একাধিক ঐতিহাসিক জয়ের নেপথ্যে ছিলেন তিনি। সর্বশেষ গত বছর আয়ারল্যান্ড সিরিজে দেশের হয়ে খেলেছিলেন এই পেসার, বর্তমানে অবস্থান করছেন অস্ট্রেলিয়ায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে উপজেলা যুবলীগ সভাপতি গ্রেপ্তার

একসঙ্গে কতটা লিচু খেলে বিপদ হতে পারে? যা বলছেন বিশেষজ্ঞ

‘স্বাস্থ্যসেবার আজ ও আগামী’ শীর্ষক সভা অনুষ্ঠিত

হাসপাতালের লাইসেন্স বাতিলে ‘আমার ফাঁসি হয়েছে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

সর্বকালের সবচেয়ে ‘সমালোচিত’ বিশ্বকাপের সাক্ষী হচ্ছে বিশ্ব?

এভারেস্টজয়ী নুরুননাহারকে পূবালী ব্যাংকের সংবর্ধনা

সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

তদন্তে মিলল জামায়াত নেতার চাঁদাবাজির অভিযোগ

আবারও ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনিলিভারের যৌথ উদ্যোগে করপোরেট সেশন

১০

শিক্ষক, গবেষক তৈরির লক্ষ্যে ড্যাফোডিলে টিএএফ ও অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের আবেদন শুরু

১১

কোটি টাকা নিয়ে ঘোরার অভিযোগ / মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন ‘প্রুফটা দেখাতে’: আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক

১২

ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে তেহরানে বিক্ষোভ

১৪

ঘুরে দাঁড়াবে ব্রাজিল বিশ্বাস কাকার

১৫

শরীর খারাপে কতটা নিখুঁত প্রেসক্রিপশন দেয় এআই? গবেষণায় যা দেখা গেল

১৬

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

১৭

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

১৮

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

১৯

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

২০
X