শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এনসিপি নেতার কন্যা

সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আয়রা মনি। ছবি : সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আয়রা মনি। ছবি : সংগৃহীত

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার তিন বছরের কন্যা আয়রা মনি নিহত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে শেরপুর পৌরসভার নওহাটা খোয়ারপাড়-জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার রাত ১০টায় সদর উপজেলার আন্ধারিয়া সুতিরপাড় গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় জেলা বিএনপি থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। এ ছাড়াও শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াংকা তার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজখরব নেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী রাস্তার পাশে থাকা ডাস্টবিনে ময়লা ফেলতে যান। এ সময় তার অজান্তে আয়রা মনি পিছু পিছু রাস্তায় চলে যায়। হঠাৎ বিপরীতমুখী সিএনজি ও মাইক্রোবাসের মাঝে পড়ে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় শিশুটি।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আয়রা মনিকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

মৃত শিশুর বাবা ইঞ্জিনিয়ার লিখন মিয়া কালবেলাকে বলেন, আমি দেশের মানুষের মুক্তির জন্য জীবন উৎসর্গ করে সরকার পতনের আন্দোলনে নিজেকে নিয়োজিত করেছি। পরিবারের দিকে সময় দেওয়ার ফুসরত আমার কম ছিল। মানুষের নানা সমস্যা নিয়ে কাজ করতে করতে আমার জীবন থেকে আমার মেয়ে হারিয়ে গেল। আমি মানুষের মধ্যেই আমার মেয়েকে খুঁজব। আমার মেয়ের জন্য দেশবাসীর কাছে দুআ চাই।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। আমরা ঘাতক গাড়ির চালককে খুঁজে বের করার চেষ্টা করছি। তাকে আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

এনসিপির ফল উৎসবে হামলা

১০

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১১

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১২

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৩

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর সংসদ সচিবালয়ের তদন্ত কমিটি

১৫

সাভার থানা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি মাশফি-সম্পাদক সামির

১৬

‘বাপের দোয়া’ থেকে ‘ক্রিকেটের দোয়া’ করতে চান তামিম

১৭

‘আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি’

১৮

জঙ্গল সলিমপুরে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিলেন এসপি মাসুদ আলম

১৯

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

২০
X