স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাটিং-বোলিং ও হেড কোচের নাম জানাল সিলেট টাইটান্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছবি : সংগৃহীত

পাঁচ দল চূড়ান্ত হওয়ার পর থেকেই অংশগ্রহণকারী দলগুলো শুরু করে দিয়েছে নিজেদের পরিকল্পনা। নতুন দল সিলেট আসন্ন বিপিএলে খেলবে সিলেট টাইটান্স নামে। ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিটি নিজেদের কোচিং প্যানেল চূড়ান্ত করেছে।

কোচিং প্যানেলে বড় চমক রেখেছে সিলেট। ব্যাটিং, বোলিং এবং প্রধান কোচ হিসেবে দেশিদের ওপর আস্থা রেখেছে তারা। তবে ফিল্ডিং কোচ হিসেবে থাকছেন বিদেশি। সিলেট টাইটান্সের হয়ে বিপিএলে প্রথমবারের মতো কোচিং করাতে দেখা যাবে ইমরুল কায়েসকে। দলটির ব্যাটিং কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।

বোলিং কোচ হিসেবে আলোচনায় রয়েছে সৈয়দ রাসেল। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের সাবেক এই পেসারকে বোলিং কোচ হিসেবে দেখা যাবে। এর আগে সিলেট স্ট্রাইকার্সেরও বোলিং কোচের দায়িত্বে ছিলেন তিনি। ফিল্ডিং কোচ হিসেবে দেখা যেতে পেরে কেমসলে রবকে। দলটির প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ সোহেল ইসলাম।

বিপিএলের গত তিন আসরে খেলতে দেখা গেছে সিলেট স্ট্রাইকার্সকে। তবে আগামী পাঁচ বছরের জন্য ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেনি তারা। বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান হিসেবে লম্বা সময় ধরেই ক্রিকেটারদের কাজ করা ক্রিকেট উইথ সামি সিলেটের মালিকানা পেয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১০

ব্রাজিলের সামনে এবার মিসর

১১

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১২

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

১৩

সিলেটের কৃষিপণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হচ্ছে : সিসিক প্রশাসক

১৪

আসছে পূর্ণ সূর্যগ্রহণ, দিনে-দুপুরে নেমে আসবে অন্ধকার

১৫

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল বিএনপি নেতার

১৬

আইভীকে ‘শীর্ষ সন্ত্রাসী’ আখ্যা দিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

১৭

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

১৮

সরকারি দলের বৈঠক / এমপি-মন্ত্রীদের জনগণের কাছে সরকারি সেবার সুফল পৌঁছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৯

গ্রুপ পর্ব থেকে ফাইনাল: কেমন হতে পারে ব্রাজিলের সম্ভাব্য যাত্রা

২০
X