কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভাত খেয়েও কি ওজন কমানো সম্ভব, জানাচ্ছেন পুষ্টিবিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আমাদের দেশের বেশিরভাগ মানুষের প্রধান খাবার ভাত। কিন্তু অনেকেই মনে করেন ভাত খেলে ওজন বেড়ে যায়, তাই তারা ভাত খাওয়া কমিয়ে দেন বা পুরোপুরি বাদ দেন। আসলে ভাত একদম না খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি থেকেও আমরা বঞ্চিত হই।

পুষ্টিবিদদের মতে, সঠিক পরিমাণে ও সঠিকভাবে ভাত খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা একদমই সম্ভব। দিনাজপুরের রাইয়ান হেলথ কেয়ার হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারের পুষ্টিবিদ লিনা আক্তার জানালেন, ভাত কীভাবে রান্না হচ্ছে, কীসের সঙ্গে খাওয়া হচ্ছে, আর কতটা খাওয়া হচ্ছে - এসবের ওপরই নির্ভর করে ওজন বাড়বে না কমবে।

ভাত রান্নার সঠিক পদ্ধতি

অনেকে চাল ধুয়ে সঙ্গে সঙ্গে ভাত রান্না করেন। কিন্তু পুষ্টিবিদ লিনা আক্তারের পরামর্শ হলো— রান্নার আগে চাল অন্তত আধঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর সেই পানি ফেলে দিয়ে নতুন পানি দিয়ে ভাত রান্না করুন। এতে কিছু স্টার্চ বেরিয়ে যায়, ফলে কার্বোহাইড্রেটের পরিমাণ কমে।

আরও পড়ুন : কিডনির ওপর অতিরিক্ত লবণের প্রভাব জানালেন চিকিৎসক

আরও পড়ুন : ৩০ দিন ভাত-রুটি ছাড়লে যে পরিবর্তন আসবে

আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে, প্রেশার কুকারে ভাত রান্না করলে মাড় ফেলার সুযোগ থাকে না, ফলে অতিরিক্ত স্টার্চ থেকে যায়। তাই মাড় ঝরানো ভাত ওজন কমাতে বেশি সহায়ক।

ভাত খাওয়ার সঠিক নিয়ম

শুধু ভাত আর তরকারি খেলে গ্লাইসেমিক ইনডেক্স বেড়ে যেতে পারে, যা রক্তে শর্করার মাত্রা বাড়ায়। এর বদলে ভাতের সঙ্গে ডাল, শাকসবজি, সালাদ, মাছ বা মাংস একসঙ্গে খান।

এভাবে খেলে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেলস একসঙ্গে শরীরে যায় এবং ধীরে ধীরে হজম হয়। ফলে গ্লাইসেমিক ইনডেক্স কম থাকে এবং ওজনও নিয়ন্ত্রণে থাকে।

কখন খাওয়া সবচেয়ে ভালো

দিনে ভাত খাওয়া রাতে তুলনায় অনেক ভালো। কারণ দিনের বেলা হাঁটাচলা, কাজকর্মের মাধ্যমে ক্যালরি খরচ হয়।

দুপুরে ভাত খাওয়ার পর ঘুমানো একদমই ঠিক নয়, এতে ওজন বেড়ে যেতে পারে। রাতে ভাত খেলে পরিমাণ কমিয়ে খাওয়াই ভালো, কারণ তখন শরীরের নড়াচড়া কম হয়।

কতটা ভাত খাবেন?

ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে দিনে ৩০ গ্রাম চালের ভাত বা প্রায় এক কাপ রান্না করা ভাত যথেষ্ট। এতে থাকে প্রায় ১৫০ থেকে ১৭০ কিলোক্যালরি।

মনে রাখবেন, চালের ধরনেও পার্থক্য আছে। কালো চালে অ্যান্টিঅক্সিডেন্ট বেশি থাকে। বাদামি চাল ফাইবারসমৃদ্ধ, যা হজমে সাহায্য করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

আরও পড়ুন : স্বাস্থ্য, ত্বক ও ঘরের যত্নে ছোট্ট জাদু ‘আদা’

আরও পড়ুন : ব্রণ কমাতে আপেল কি সত্যিই কাজ করে, জানুন চিকিৎসকের মত

ভাত খেলে ওজন বাড়বেই- এটা ভুল ধারণা। সঠিকভাবে রান্না করে, সঠিক পরিমাণে ও সঠিক সময় ভাত খেলে ওজন যেমন নিয়ন্ত্রণে রাখা যায়, তেমনি শরীরও পায় প্রয়োজনীয় পুষ্টি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X