টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০১:৪১ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ০১:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে তুলার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

টঙ্গীর মিলগেট এলাকার তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা
টঙ্গীর মিলগেট এলাকার তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গী মিলগেট এলাকায় তুলার গোডাউন ও একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে তুলার গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। পরে আগুন দ্রুত দাউ দাউ করে ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে নিরাপদ স্থানে সরে যান। ঘটনার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসসহ আশপাশের বিভিন্ন স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। তিন ঘণ্টা চেষ্টার পরও দুপুর ১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, আগুনের শিখা এতটাই ভয়াবহ ছিল যে আশপাশের ভবনগুলোও ঝুঁকির মুখে পড়ে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে থেকে নিরাপত্তা ও উদ্ধার কাজ পরিচালনা করছেন।

টঙ্গী ফায়ার সার্ভিসের মুখপাত্র শাহিন আলম বলেন, ‘তুলা ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের তীব্রতা অত্যন্ত বেশি হওয়ায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। আমাদের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণ করা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

১০

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

১১

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

১২

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

১৩

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

১৪

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

১৫

রিজার্ভ আরও বাড়ল

১৬

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

১৭

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

১৮

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১৯

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

২০
X