সদরপুর ও চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার ঝাড়ু মিছিল করলেন সেই এমপি প্রার্থী রায়হান

নির্বাচনী ব্যানার ও গেইট ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন রায়হান জামিল ও তার কর্মীরা। ছবি : কালবেলা
নির্বাচনী ব্যানার ও গেইট ভাঙচুরের প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন রায়হান জামিল ও তার কর্মীরা। ছবি : কালবেলা

ইলিশ মাছ ১০ টাকা ও ১ টাকা কেজি গরুর মাংস বিতরণ করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ঝাড়ু মিছিল করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় চরভদ্রাসনের কে এম ডাঙ্গী গ্রামে এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

স্থানীয়দের দাবি, নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা জোরদার হওয়ার পর থেকেই বিভিন্ন প্রার্থীর প্রচারসামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন তারা।

নির্বাচনী ব্যানার ও গেইট ভাঙচুরের প্রতিবাদে মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে এসে শেষ হয়। এ সময় রায়হান জামিল অভিযোগ করে বলেন, সদরপুরের ভাষাণচর ইউনিয়ন পরিষদের পাশে ব্রিজের পাড়ে আমার একটি নির্বাচনী গেইট ছিল। কয়েকদিন আগে দেখি সেটি হেলে পড়েছে। পরে আমার নেতাকর্মীরা সেটি ঠিক করে দেয়। এছাড়া উপজেলা স্টেডিয়ামের পাশে আমার একটি বড় ব্যানার ছিল, সেটাও গত রাতে কেউ ছিঁড়ে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, আমি সবসময় শান্তিপূর্ণ ও ভদ্র রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু যেসব অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, তা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থি। জনগণই এসবের সঠিক জবাব দেবে।

ব্যানার-গেইট ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে রায়হান জামিল বলেন, এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি নিয়ে আমার কর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ ও ৩০ নভেম্বর ১ টাকা কেজি গরুর মাংস বিতরণ করে আলোচনায় আসেন রায়হান জামিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X