ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০৬:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

মতবিনিময় সভায় বক্তব্যকালে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্যকালে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। ছবি : কালবেলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তবে দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করার পরও তিনি থেমে যাননি। বক্তব্য শেষ করেন সভাস্থলে উপস্থিত হাজারো নেতাকর্মীর সামনে।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ি এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি উপস্থিত জনতার অনুমতি নিয়ে চেয়ারে বসে বক্তব্য দেন।

সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, বক্তব্যের একপর্যায়ে মহাসচিবের কণ্ঠ থমকে যায়, তিনি হালকা কাঁপতে থাকেন। এ সময় তিনি পাশে থাকা নেতাকর্মীদের ধরতে বলেন। তিনি জানান, একটু মাথা ঘুরছে। কিন্তু সঙ্গে সঙ্গেই বলেন, কিছু হয়নি, আমি ভালো আছি, কথা শেষ করি। এরপর তিনি চেয়ারে বসে বক্তব্য অব্যাহত রাখেন।

স্থানীয় বিএনপি নেতা মোকলেসুর রহমান জানান, মহাসচিব অসুস্থ বোধ করলেও যে দৃঢ়তায় বক্তব্য শেষ করেছেন, তা তার নেতৃত্বের প্রমাণ। আমরা সবাই তার সুস্থতা কামনা করছি।

তিনি আরও বলেন, এটাই মহাসচিবের রাজনৈতিক চরিত্র। তিনি দলের জন্য নিজের শারীরিক অবস্থা ভুলে যান। তার এই দৃঢ়তা আমাদের নতুন করে অনুপ্রেরণা দিয়েছে।

বিএনপির নেতা বলেন, আমরা ভেবেছিলাম হয়তো তিনি কথা বন্ধ করে নামবেন, কিন্তু উনি হাত তুলে বললেন ‘আমি ভালো আছি’। এই দৃশ্য দেখে আমাদের চোখ পানিতে ভিজে আসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১০

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

১১

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

১২

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১৩

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১৪

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১৫

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৬

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৭

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৮

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৯

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

২০
X