কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনে ৯১৪ টন কাগজ সরবরাহ করবে কর্ণফুলী পেপার মিলস

কর্ণফুলী পেপার মিল। ছবি : কালবেলা
কর্ণফুলী পেপার মিল। ছবি : কালবেলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ৯১৪ টন কাগজের অর্ডার পেয়েছে কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ তৈরি প্রতিষ্ঠান কর্ণফুলী পেপার মিলস। ইতোমধ্যে ১৭৮ টন কাগজ সরবরাহ করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী পেপার মিলস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ্।

তিনি জানান, চলতি ২০২৫- ২৬ অর্থবছরে নির্বাচন কমিশন থেকে রঙ্গিন (সবুজ, গোলাপি, এজুরলেইড) ও বাদামি সালফেট কাগজ মিলে সর্বমোট ৯১৪.০০৯ টন কাগজের অর্ডার পাওয়া গেছে। যার বাজারমূল্য প্রায় ১১.১১ কোটি টাকা। ইতোমধ্যে কাগজ সরবরাহের প্রক্রিয়া চলমান রয়েছে। যথাসময়ের মধ্যে অর্ডারকৃত কাগজ সরবরাহ করা হবে।

তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে কেপিএমের কাগজ উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ৩৫০০ টন। এ কাগজের মূল্যমান প্রায় ৪০-৪৫ কোটি। চলতি বছরের ৯ অক্টোবর পর্যন্ত ১০৯৩ টন কাগজ উৎপাদিত হয়েছে। বর্তমানে কারখানার উৎপাদন চলমান রয়েছে। সরকারি নির্বাচন কমিশন, বাংলাদেশ স্টেশনারি অফিস (বিএসও), বিভিন্ন বোর্ড ও বিশ্ববিদ্যালয়, কিছু বেসরকারি প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে প্রায় ২ হাজার ৮৯৪ টন কাগজের সরবরাহ আদেশ পাওয়া গেছে- যার বাজারমূল্য প্রায় ৩৭.৩৩ কোটি টাকা। চলতি বছরের ৮ নভেম্বর পর্যন্ত কাগজ বিক্রি হয়েছে ৯২৩ টন।

প্রসঙ্গত, ১৯৫৩ সালে ৬৮ একর জায়গার ওপর কারখানা এবং ৪৩১ একর আবাসিক জায়গা নিয়ে উপমহাদেশের বৃহত্তম কাগজ কল হিসেবে দেশে প্রথম যাত্রা শুরু করে কর্ণফুলী পেপার মিল। ৭০ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানটি বয়সের ভারে নুয়ে পড়েছে। তবুও অব্যাহত রয়েছে প্রতিষ্ঠানটির কাগজ উৎপাদন। আগামীতে সরকারের সহযোগিতা পেলে এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন করা সম্ভব হলে আবারও পুরোনো জৌলুস ফিরে পাবে কর্ণফুলী পেপার মিলস এমনটা প্রত্যাশা সকলের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

রামিসা হত্যা মামলার রায় আজ

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১০

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

১২

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

১৫

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

১৬

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

১৭

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১৮

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১৯

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

২০
X