নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপি নেতার বাসায় দুর্বৃত্তের আগুন

নেত্রকোনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স
নেত্রকোনা জেলার মানচিত্র। ছবি : কালবেলা গ্রাফিক্স

নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে সদর উপজেলার গজিনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রীতম সোহাগ বলেন, রোববার রাত আনুমানিক ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দেয়। গৃহস্থালির কিছু জিনিস পুড়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের মিটার ক্ষতিগ্রস্ত হয়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন নিভে যায়।

তিনি বলেন, রোববার রাতে জেলা শহর থেকে আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। সকালে লোকজন আমাকে ঘুম থেকে ডেকে জানান আগুনের ঘটনা। ধারণা করছি- পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তায় আমার চাচাত ভাই এনামুল হকের মুদির দোকান রয়েছে। তিনি দেখেছেন আমার বাড়ি থেকে রাত সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে তিনজন বের হতে। ধারণা করা হচ্ছে ওই দুর্বৃত্তরাই আগুন ধরিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়।

সোহাগ বলেন, ধারণা করছি আমার রাজনৈতিক প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে। তবে এসবে আমি ভীত নই। কারণ বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আমি ১১ নম্বর কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হলের নেতৃত্ব দিয়েছি। সুতরাং এভাবে আমি ভীত নই। তবে যারা এই হীন কাজ করেছেন, তাদের আইনের আওতায় নেওয়ার দাবি জানাচ্ছি। বিষয়টি আমি থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি শাহনেওয়াজ বলেন, এনসিপি নেতার বাড়ির গেটে আগুন দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X