টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৯ পিএম
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানের অনাবাদি জমিতে ড্রাগন চাষ

শিক্ষা প্রতিষ্টানের পতিত জমিতে ড্রাগন ফল চাষ। ছবি : কালবেলা
শিক্ষা প্রতিষ্টানের পতিত জমিতে ড্রাগন ফল চাষ। ছবি : কালবেলা

টাঙ্গাইলে শিক্ষাপ্রতিষ্ঠানের অনাবাদি জমিতে ড্রাগন ফল চাষ করে সুনাম কুড়িয়েছে। স্বল্প খরচে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের পড়ে থাকা পতিত জমিতে ড্রাগনের চারা লাগিয়ে প্রতি মৌসুমে উদ্যোক্তারা আয় করছেন লাখ লাখ টাকা।

সরেজমিনে দেখা যায়, জেলার দেলদুয়ার উপজেলায় দেউলি ইউনিয়নে আলালপুর গ্রামে পাশাপাশি কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। বোরহানুল উলুম আহমাদিয়া ইয়াছিনিয়া ফাজিল মাদ্রাসা, সুফিয়া কাশেম বহুমুখী উচ্চ বিদ্যালয়, আবুল কাশেম ট্রাস্ট মসজিদ, আল জামিয়াতুল কাছেমিয়া ও জামেরুন্নেছা এতিমখানা ও পারিবারিক কবরস্থানের প্রায় ১৮ একর জমির মধ্য ১০ একর পতিত জমিতে এই ড্রাগন চাষ করা হয়েছে।

বাগানের কৃষকরা বলেন, এখন ড্রাগন ফলের মৌসুম। আমাদের বাগানে লাল, গোলাপি, বেগুনি, হলুদ ও সাদা জাতের ফল রয়েছে। তবে আমাদের বাগানে ফল বেশি বড় হচ্ছে না। কেজিতে পাঁচ ছয়টা ধরে। ড্রাগন ফল বাজারজাত করতে কোনো কষ্ট হয় না। এখানে স্থানীয়ভাবেও পাইকারিদের কাছে বিক্রি করে থাকি। এ ছাড়া নিজস্ব খরচে ঢাকায় পাঠালে পাইকারিরা ন্যায্যমূল্য দিয়ে থাকেন।

তারা বলেন, প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৮০০ কেজি ড্রাগন ফল উত্তোলন করা যায়। তা না করে মাসে মাসে উত্তোলন করার চেষ্টা করি। আবার স্থানীয় পাইকারদের চাহিদা খাকলে প্রতিদিন উত্তোলন করে তাদের দিয়ে থাকি। স্থানীয় পাইকারদের কাছে প্রতি কেজি দুই থেকে আড়াইশ টাকা বিক্রি করে থাকি।

বোরহানুল উলুম আহমাদিয়া ইয়াছিনিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মো.লুৎফর রহমান বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের চারদিকে ঘেরা ড্রাগনের বাগান। দেখতেও সুন্দর তাছাড়াও এই বাগানের পাশ দিয়ে ছাত্রছাত্রীরা বিনোদনের সময়টুকু মনোরম পরিবেশে সময় দেন। তাদের দূরে যেতে হয় না। এদিকে প্রতিষ্ঠানও লাভবান হচ্ছে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও আবুল কাশেম ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কাশেম বলেন, এখানে পারিবারিক কবরস্থানসহ প্রতিষ্ঠানের পতিত জমিতে গত এক বছর ধরে ড্রাগনের চাষ করা হয়েছে। এতে বেশির ভাগ পতিত জমি রয়েছে এতিমখানার, সেই জমির ওপর ড্রাগন চাষ করা হয়েছে।

তিনি আরও বলেন, আগামীতে প্রতিষ্ঠান যেন পরনির্ভরশীল না হয় সেই লক্ষেই আমার এই উদ্যোগ। এখানে এতিমখানায় যাতে দুই থেকে তিনশত এতিম সন্তান থাকতে পারে। তাদের আর্থিক কোনো কষ্ট না হয় সেইটিকেই প্রাধান্য দিয়ে আমি ড্রাগন ফল চাষে এগিয়ে যাচ্ছি। বাগানটি করতে দেশের অনেক জায়গাতে ঘুরতে হয়েছে। সর্বশেষ নাটোর থেকে এই ড্রাগনের চারা এনে বপন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

নতুন মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘ব্যাংক এশিয়া জেন’ উদ্বোধন

চট্টগ্রামে বন্যায় লক্ষাধিক পশুপাখির মৃত্যু

মাত্র ৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহন করতে চায় ইউএস-বাংলা

মুসলিম পুরুষদের আত্মবিশ্বাস বাড়ানোর কার্যকর ১০ উপায়

১০

শিক্ষক নিয়োগ ব্যবস্থার সংস্কারের আহ্বান অধ্যাপক কামরুল হাসান মামুনের

১১

ঢাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা

১২

ব্যাংককে বারে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ৩০

১৩

ক্যাম্পাসে ধূমপান নিষিদ্ধ / সোহরাওয়ার্দী কলেজের রান্নাঘরের পাশে সিগারেটের ছড়াছড়ি

১৪

কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষর

১৫

তিন দফা দাবিতে মিছিল নিয়ে শিক্ষা বোর্ড যাচ্ছেন একদল শিক্ষার্থী

১৬

ইরানের কেশম দ্বীপের কাছে ২ জাহাজের সংঘর্ষ

১৭

ফ্রান্স-স্পেন লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে

১৮

এমসি কলেজে তরুণী ধর্ষণ, ১ জনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন ৩

১৯

২ জেলায় চাকরি দেবে আরএফএল, পাবেন বিভিন্ন সুবিধা

২০
X