ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

টাকা দিলেই মিলছে চুরি যাওয়া মিটার

ঈশ্বরদীতে বেড়েছে বৈদ্যুতিক মিটার চুরি। ছবি : কালবেলা
ঈশ্বরদীতে বেড়েছে বৈদ্যুতিক মিটার চুরি। ছবি : কালবেলা

সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে সংঘবদ্ধভাবে রাতের আঁধারে বাসাবাড়ি ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার চুরির ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক মিটার চুরি করে আবার সেখানে চোরের মোবাইল নম্বর রেখে যাওয়া হচ্ছে।

সে নম্বরে যোগাযোগ করলে বলা হয় মিটার নিতে, দিতে হবে টাকা। এর জন্য আবার দেওয়া হয় বিকাশ নম্বর। সেখানে নির্ধারিত অঙ্কের টাকা জমা করলেই মেলে মিটারের সন্ধান। উপজেলার দাশুড়িয়া, বহরপুরসহ বেশ কয়েকটি এলাকায় ঘটেছে এমন ঘটনা।

ভুক্তভোগীরা জানায়, সকালে বাসাবাড়িতে বিদ্যুৎ না থাকায় ভেবে নেন লোডশিডিংয়ের কোনো ঘটনা। তবে, কিছুক্ষণ যেতেই প্রতিবেশীদের বাড়িতে বিদ্যুৎ দেখে বোঝা যায় ভিন্ন কিছু। পরে বৈদ্যুতিক মিটারের স্থানে গিয়ে দেখা যায় সেখানে নেই মিটার। রয়েছে কাগজে মোড়ানো একটি মোবাইল নম্বর। এতে যোগাযোগ করা হলে অপর প্রান্ত থেকে জানানো হয়, মিটারটি চুরি করা হয়েছে। ফিরে পেতে মিটার প্রতি দিতে হবে ১০ থেকে ১৫ হাজার টাকা। ভুক্তভোগীদের অনেকেই চোরদের পাঠানো নম্বরে টাকা জমা করে ফিরে পেয়েছেন মিটার। যারা এখনো টাকা পাঠায়নি, তাদের মেলেনি মিটারের খোঁজ। উপজেলায় এ পর্যন্ত প্রায় অর্ধশত মিটার চুরি হয়েছে।

চাটমোহর পল্লীবিদ্যুৎয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) সদর দপ্তর সুহেল আক্তার বলেন, সারা দেশেই মিটার চুরির ঘটনা ঘটেছে। এটা নিয়ে নিউজ করে কী করবেন।

দাশুড়িয়া পল্লীবিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার কামাল হোসেন জানান, এ বিষয়ে ভুক্তভোগীরা পল্লীবিদ্যুৎ অফিসে জানালে সমিতির পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে, উপজেলা প্রশাসনকেও অবগত করেছি।

ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

আরও ঘনীভূত হতে পারে নিম্নচাপ, ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

১০

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

১১

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

১২

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

১৩

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

১৪

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

১৫

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

১৬

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১৭

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১৮

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১৯

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

২০
X