বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

অবৈধ স্থাপনা নিয়ে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শন শেষে কথা বলেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। ছবি : কালবেলা
সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শন শেষে কথা বলেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। ছবি : কালবেলা

গুরুত্বপূর্ণ কোনো স্থানে অবৈধ স্থাপনা থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের এক জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।

ডিসি সারওয়ার আলম বলেন, ‘অনেক জায়গা দখল হয়ে আছে, এটা কারা করেছে, আমাদের আশপাশের লোকজন। দখল যেন একটা ঝোঁকে পরিণত হয়েছে। বিশ্বনাথের বাসিয়া নদী হোক আর সিলেটের যে কোনো গুরুত্বপূর্ণ স্থান হোক, সব জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। রাস্তায় যাতে অবৈধভাবে সিএনজি স্ট্যান্ড করে যানজট সৃষ্টি করা না হয় সেদিকে নজর দিতে হবে। অবৈধ স্ট্যান্ডগুলো দ্রুত সরিয়ে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা সিলেটকে সুন্দর করে তুলতে চাই। ইতোমধ্যে সিলেট শহরকে সুন্দর করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা প্রতিটি উপজেলাকেও সুন্দর করে তুলতে চাই। এ সৌন্দর্য আমরাই উপভোগ করব, তাই আমাদের প্রয়োজনেই সহযোগিতা করতে হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নানা অভিযোগ বিষয়ে ডিসি সারওয়ার বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা নিয়ে নানা অভিযোগ রয়েছে। এখানে এসে দেখলাম লোকবল একবারেই কম, মাত্র দুজন চিকিৎসক দিয়ে তারা সেবা দিচ্ছে। এখানে পরিচ্ছন্নতাকর্মীও নেই, আমি আসার খবর শুনে আজ তারা ভাড়াটে লোক দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে। এ স্বাস্থ্য কমপ্লেক্সে আরও অনেক ঘাটতি আছে, সেগুলো পূরণ করার চেষ্টা করা হবে যাতে এলাকার সাধারণ রোগীরা ভালো মানের একটা সেবা পায়।’

এর আগে, এদিন দুপুর ১২টায় তিনি বিশ্বনাথ থানা কম্পাউন্ড পরিদর্শন করেন। এরপর দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ, নারী, শিশু ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের এনসিডি কর্নারসহ প্রত্যেকটি বিভাগ হেঁটে হেঁটে পরিদর্শন করেন। বিকেল ৩টায় উপজেলা হলরুমে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। পরে উপজেলা ভূমি, সমাজসেবা, কৃষি, প্রাণীসম্পদ, শিক্ষা অফিস ও পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রসঙ্গত, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম যোগদানের পর বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার প্রথমবারের মতো পরিদর্শনে যান। তার পরিদর্শনকে কেন্দ্র করে সকাল থেকে পৌরশহর ভিন্নরূপে দেখা যায়। নিত্যদিনের যানজটের এ শহরের রাস্তাঘাট ফাঁকা ও পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। প্রতিটি মোড়ে মোড়ে আনসার, গ্রামপুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়। ডিসি সারওয়ার আলমের সাড়ে ৪ ঘণ্টার এ সফর উপজেলা প্রশাসনকে জাগিয়ে তোলে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X