নওগাঁ প্রতিনিধি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৫৭ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাতে গ্রাম্য সালিশ, সকালে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

রাতে গ্রাম্য সালিশ, সকালে ঝুলছিল মা-মেয়ের মরদেহ

নওগাঁর আত্রাইয়ে এক ঘরে থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার জামগ্রাম বাঁধপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, ভ্যানচালক আরিফুল ইসলামের স্ত্রী সাবিনা আক্তার (২৬) ও মেয়ে মোছা. আফরোজার (৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক আরিফুল ইসলাম প্রতিদিনের মতো শনিবার সকাল সকাল তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। সাড়ে ৮টার দিকে দিকে বাড়িতে আসেন আরিফুল। এসে তিনি দেখতে পান ঘরের তীরের সঙ্গে দড়িতে ঝুলিয়ে আছে সাবিনা ও মেয়ে আফরোজার মরদেহ। এ সময় চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। পরে থানায় সংবাদ দিলে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

ভ্যানচালক আরিফুল ইসলাম জানান, তার ছাগলে শুক্রবার এক প্রতিবেশীর ফসল খায়। এ ঘটনায় তার স্ত্রী সাবিনার সঙ্গে ওই প্রতিবেশীর ঝগড়া-বিবাদ হয়। পরে সন্ধ্যায় এ নিয়ে স্থানীয় ভোঁপাড়া ইউপি সদস্য রুহুল আমিন সোহাগের নেতৃত্বে একটি সালিশি বৈঠক হয়। ওই বৈঠকে সাবিনা এবং তার মেয়ে আফরোজাকে অভিযুক্ত করে রায় প্রদান করা হয়। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, সালিশের রায়ের প্রতি ক্ষুব্ধ হয়ে আজ শনিবার সকালে তারা মা ও মেয়ে দুজনে একসঙ্গে আত্মহত্যা করেছে।

স্থানীয় ভোঁপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য রুহুল আমিন সোহাগ বলেন, ছাগলে ফসল খাওয়ানোর অভিযোগে আরিফুলের স্ত্রী-মেয়ের সঙ্গে প্রতিবেশীর ঝগড়া-বিবাদ হয়। এটিকে কেন্দ্র করে গত শুক্রবার সন্ধ্যায় সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে ওই বৈঠকে দুপক্ষকে হাত ধরে মিল করে দেওয়া হয়েছে।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে কোনো আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিক ময়নাতদন্ত শেষে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তারপরও নিহতদের মরদেহ নওগাঁ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে তাদের মারা যাওয়ার সঠিক কারণ জানা সম্ভব হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

দুশ্চিন্তা দূর করার সহজ ৫ আমল

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল ৬ বাংলাদেশির

স্বপ্ন ভেঙে কফিনে ফিরল দুই ভাই, অশ্রুসিক্ত বিদায়ে দাফন 

এনডিটিভির এক্সক্লুসিভ / সীমান্তে চীনের ১১ স্টেলথ যুদ্ধবিমান, ভারতের জবাব দিতে ঢের দেরি

১০

শিক্ষার মানোন্নয়নে নতুন মূল্যায়ন ব্যবস্থা চালু হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

১১

শামীম ওসমানের মামলায় পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১২ আগস্ট

১২

মাভাবিপ্রবির নতুন প্রো-ভিসি অধ্যাপক মো. আনিসুর রহমান

১৩

রাবিতে সংঘর্ষের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন

১৪

কাঁচামরিচের ট্রিপল সেঞ্চুরি

১৫

১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি

১৬

একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

১৭

স্নিগ্ধার অভিযোগে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন জেবা তাকিয়া

১৮

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

১৯

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

২০
X