শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:২৭ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানসহ আটক ৪

পুলিশের হাতে আটকদের একাংশ। ছবি : কালবেলা
পুলিশের হাতে আটকদের একাংশ। ছবি : কালবেলা

মানিকগঞ্জের শিবালয়ে পৃথক স্থানে অভিযান চালিয়ে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ চার জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি বলে জানিয়েছে শিবালয় থানা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালীপাড়া এলাকা থেকে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার (৪০) ও তার স্বামী মো. লিটন খান (৫২) কে আটক করা হয়। রুনা আক্তার শিবালয় উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং লিটন খান উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

একইদিন নিহালপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শিবালয় উপজেলার সাবেক আহ্বায়ক হাজী খন্দকার মিজানুর রহমানকে (৪৩) আটক করে পুলিশ।

অন্যদিকে, অন্বয়পুর এলাকা থেকে মানিকগঞ্জ জেলা যুবলীগের সদস্য বিএম আকরাম হোসেন মজনুকে (৪২) আটক করা হয়।

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, বিভিন্ন মামলার তদন্তের স্বার্থে তাদের আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

৭৩ ভোট পেয়ে পরিচালক পদে জয়ী তামিম ইকবাল

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১০

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১১

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১২

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৩

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১৪

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১৫

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৬

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৭

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৮

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৯

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

২০
X